1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

‘নগদ’-এ দেওয়া যাবে এনআরবি ইসলামিকের প্রিমিয়াম

  • আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ১১.০৯ এএম
  • ১৬৪ Time View
Nagad_NRB-Signing

এনআরবি ইসলামিক লাইফ ইনসিওরেন্স লিমিটেডের গ্রাহকেরা এখন থেকে জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে তাদের প্রিমিয়াম প্রদান করতে পারবেন। সম্প্রতি এনআরবি ইসলামিক লাইফ ইনসিওরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির ফলে গ্রাহকেরা এখন সহজেই ‘নগদ’ অ্যাপ বা ইউএসএসডি (*১৬৭#) ব্যবহার করে তাদের লাইফ ইনসিওরেন্সের প্রিমিয়াম পলিসির পেমেন্ট পরিশোধ করতে পারছেন। এই সুবিধাটি স্বশরীরে গিয়ে পেমেন্ট পরিশোধ করার বাড়তি ঝামেলা দূর করে গ্রাহকদের দৈনন্দিন ব্যস্তময় জীবনকে করে তুলবে আরও সহজ ও সাশ্রয়ী।

এ সময় ‘নগদ’-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ সেলস অফিসার (সিএসও) মো. শিহাব উদ্দিন চৌধুরী, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু ও হেড অব ইনসিওরেন্স অ্যান্ড এফআই মো. বায়েজীদ।

চুক্তি বিষয়ে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, ‘গ্রাহকদের জন্য ইসলামিক আর্থিক লেনদেন আরও সুন্দর ও সাশ্রয়ী করতে ‘নগদ’ তিন বছর ধরে ইসলামি অ্যাকাউন্ট পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গ্রাহকেরা এখন থেকে এনআরবি ইসলামিক লাইফ ইনসিওরেন্সেরও প্রিমিয়াম দিতে পারছেন ‘নগদ’-এর মাধ্যমে। এর মাধ্যমে আমরা গ্রাহকদের সাশ্রয়ী ও নিরাপদ লেনদেনের নিশ্চয়তা দিচ্ছি।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবি ইসলামিক লাইফ ইনসিওরেন্সের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাহ্ জামাল হাওলাদার, কোম্পানি সেক্রেটারি, মানবসম্পদ ও আইনের বিভাগীয় প্রধান সৈয়দ আব্দুল আজিজ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও ইভিপি মোহাম্মাদ আবু হাসান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com