1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

জরিমানা গুণতে হবে ইস্টার্ন ব্যাংককে

  • আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২, ৮.৩২ পিএম
  • ২৯৮ Time View
Eastern-Bank

সীমা অতিক্রম করে ঋণ দেওয়ায় বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংককে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির দেওয়া ব্যাখ্যা গ্রহণযোগ্য না হওয়ায় আগামী ১৪ দিনের মধ্যে জরিমানার টাকা জমা দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক। না হলে ব্যাংকটির হিসাব থেকে কেটে নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

রোববার (০৩ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে।

জানা গেছে, সহযোগী প্রতিষ্ঠান ইবিএল ফাইন্যান্স (এইচকে) লিমিটেড ও ইবিএল সিকিউরিটিজকে সীমা অতিক্রম করে ঋণ দেয় ইস্টার্ন ব্যাংক। এই দুই প্রতিষ্ঠানকে দেওয়া ঋণে সীমা অতিক্রম হয়। আবার একক গ্রাহক ঋণ সীমা অতিক্রম করে ঋণ দেওয়া হলেও বাংলাদেশ ব্যাংক থেকে তার কোনো অনুমোদন নেওয়া হয়নি।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ২৬ (খ) ধারার নির্দেশনা লঙ্ঘন ও এই ঋণ অনুমোদনে একক গ্রাহক ঋণ সীমা অতিক্রমের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি গ্রহণ করা হয়নি। এ নিয়ে ব্যাংকটি গত বছরের ১৯ ডিসেম্বর ও গত ৩ ফেব্রুয়ারি ব্যাখ্যা দিলেও তা গ্রহণ করেনি বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইনের ২৬ (খ) অনুযায়ী, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে প্রদত্ত সকল ঋণ সুবিধার পরিমাণ ওই ব্যাংকের রক্ষিত মূলধনের শতকরা ২৫ ভাগের বেশি হবে না।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, দুটি সহযোগী প্রতিষ্ঠানকে দেওয়া ঋণে এই সীমা অতিক্রম করে। এর মধ্যে ইবিএল ফাইন্যান্স (এইচকে) লিমিটেড ঋণপত্রে উপদেশ, রপ্তানি নথিপত্র ব্যবস্থাপনা ও রপ্তানিতে অর্থায়ন করে থাকে। আর ইবিএল সিকিউরিটিজ শেয়ারবাজারে লেনদেনের পাশাপাশি গ্রাহকদের ঋণ দিয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com