1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

স্থানীয় সরকার বিভাগে বাজেট বরাদ্দ ৬ গুণ বেড়েছে

  • আপডেট : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.০১ এএম
  • ১৬১ Time View

আওয়ামী লীগ সরকারের এক যুগের ধারাবাহিকতায় স্থানীয় সরকার বিভাগের অনুকূলে বাজেট বরাদ্দের পরিমাণ প্রায় ৬ গুণ বেড়েছে, যা একটি বিরাট মাইলফলক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উপলক্ষে রোববার (২৫ ফেব্রুয়ারি) এক বাণীতে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এবার দিবসের প্রতিপাদ্য ‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’।

শেখ হাসিনা বলেন, ‘দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আমরা সরকার গঠন করে জাতির পিতার প্রদর্শিত পথে দেশের উন্নয়নে মনোনিবেশ করি। আমরাই প্রথম ১৯৯৬ সালে স্থানীয় সরকার প্রতিষ্ঠানটিকে সক্রিয় ও গণমুখী প্রতিষ্ঠানে রূপ দিতে জেলা পরিষদ আইন, ২০০০ প্রণয়ন করি। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অধিকতর আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করি।’

তিনি বলেন, ‘বিগত সরকার ২০০৬-০৭ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগে ৫ হাজার ৭৯৯ দশমিক ৩৬ কোটি টাকা বরাদ্দ দিই। আমরা স্থানীয় সরকার প্রতিষ্ঠাগুলোকে শক্তিশালীকরণের লক্ষ্যে ২০০৯-১০ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগে ৮ হাজার ২১২ কোটি টাকা বরাদ্দ দিই। যার মধ্যে উন্নয়ন খাতে ৬ হাজার ৯৫৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।’

প্রধানমন্ত্রী বলেন, ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগে ৪৬ হাজার ৭০৩ দশমিক ৯২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এরমধ্যে উন্নয়ন ব্যয় হিসেবে ৪০ হাজার ৫০২ দশমিক ৯২ কোটি টাকার সংস্থান রয়েছে। আমরা গত ১৫ বছরে ৭৫ হাজার ৮২৫ কিলোমিটার গ্রামীণ সড়ক, ১ হাজার ৭৬৭টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, ২ হাজার ৮৭৪টি গ্রোথ সেন্টার ও হাটবাজার উন্নয়ন, ১ হাজার ৬৫৪টি বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছি। একই সময়ে সুপেয় পানি সরবরাহ, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে ৮৯টি প্রকল্প নেওয়া হয়েছে।

তিনি বলেন, সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বিপুল কর্মপ্রবাহ আজ দৃশ্যমান। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারকে স্মার্ট ও সেবামুখী করতে হবে।

শেখ হাসিনা বলেন, আসুন সবাই সম্মিলিত প্রচেষ্টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।

তিনি ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উদযাপিত হচ্ছে জেনে আনন্দ প্রকাশ করেন এবং এ শুভক্ষণে স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সব সদস্য এবং এ দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com