1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

৫০ দিনে পোশাক রফতানি ৬.৭ বিলিয়ন ডলারে

  • আপডেট : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.৪৯ এএম
  • ১৮৬ Time View

নির্বাচনী অস্থিরতা কাটিয়ে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরায় অবশেষে গার্মেন্টস শিল্পের রফতানি আয়ে গতি ফিরতে শুরু করেছে। চলতি বছরের প্রথম ৫০ দিনে ১৪ শতাংশ প্রবৃদ্ধি হিসাবে ৬.৭ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ; যার মধ্যে জানুয়ারিতেই রেকর্ড প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার। অথচ গত বছরের শেষ তিন মাস রফতানি আয়ের প্রবৃদ্ধি ক্রমশ কমছিল।

বিশ্বমন্দার পাশাপাশি ইউরোপ-আমেরিকার মতো পোশাক আমদানিকারক দেশগুলোর রাজনৈতিক সমীকরণের মাঝেও চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ থেকে ৪.৯৭২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রফতানি হয়েছে।

ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ পর্যন্ত রফতানি আয় হয়েছে ১.৭২৯ বিলিয়ন ডলার। রাজনৈতিক অস্থিরতায় গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের রফতানি আয়ের প্রবৃদ্ধি ছিল পুরোপরি নেতিবাচক।

এক সময় ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশ এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের মূল বাজার হিসেবে চিহ্নিত হলেও এখন পরিস্থিতি পাল্টে গেছে। এসব দেশে পোশাক রফতানি কিছুটা কমলেও নতুন বাজারগুলোই আশার আলো দেখাচ্ছে বাংলাদেশকে। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের পাশাপাশি চীন, অস্ট্রেলিয়া, জাপান, আরব আমিরাত, রাশিয়া ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে বেড়েছে তৈরি পোশাক রফতানি।

সনেট গার্মেন্টস লিমিটেডের পরিচালক গাজী মো. শহীদ উল্লাহ বলেন, নতুন বাজারগুলো যেভাবে বাংলাদেশের দিকে ঝুঁকছে, সেই প্রবণতা ধরে রাখতে হবে। এজন্য নতুন নতুন পণ্য উদ্ভাবন বজায় রাখতে হবে।

বাংলাদেশ ২০২৩ সালে এসব অপ্রচলিত বাজারে ৮.৮৭১ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করলেও চলতি বছর তা ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার আশা বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ)। সংগঠনটির সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, গত বছরের শেষ ৩ মাসে রফতানি অর্ডার কমে গিয়েছিল। তবে নতুন বছরে আবারও তা ঘুরে দাঁড়িয়েছে।

রফতানি সংকটের মাঝেও শ্রমিকদের নতুন বেতন কাঠামো যেমন কার্যকর হয়েছে, তেমনি আগামী এক মাসের মধ্যে ঈদের বোনাস হিসাবে বিশাল অংকের টাকা পরিশোধেরও চাপ রয়েছে। এ অবস্থায় ছোট আকৃতির গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো রুগ্ন শিল্পে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। ফলে বেকার হয়ে পড়তে পারে হাজার হাজার গার্মেন্টস শ্রমিক।

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের চেয়ারম্যান এস এম আবু তৈয়ব বলেন, নতুন বেতন কাঠামো ও ঈদের বোনাসের কারণে পোশাক শিল্পখাত সংকটের মধ্যে পড়তে পারে। সরকার আগের মতো প্রণোদনা ও স্বল্প সুদে ঋণ সহায়তা দিয়ে সাহায্য করলে সংকট মোকাবেলা করা সহজ হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে ৪৭.৩৮৬ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করে বাংলাদেশ, যা আগের বছরের তুলনায় ১.৬৭৭ বিলিয়ন ডলার বেশি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com