1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

সাংবাদিকদের এমপি করার কারণ জানালেন প্রধানমন্ত্রী

  • আপডেট : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.৪৬ এএম
  • ১৮৬ Time View

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনকে কেন রাখা হয়েছে তার কারন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসতে হাসতে তিনি বলেন, সাংবাদিকরা যাতে সরকারের সমালোচনা করতে না পারে এজন্য প্রেস ক্লাবের সভাপতিকে এমপি করা হয়েছে।

জার্মানি সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকটা মজা করেই এ কথা বলেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

সাংবাদিক মঞ্জুরুল ইসলাম বুলবুল প্রেস ক্লাবের সভাপতিকে সংসদ সদস্য করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তার প্রশ্নের সময় মজা করে শেখ হাসিনা হাসতে হাসতে বলেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতিকে দুই দুবার সংসদে এমপি করেছি। এবার বর্তমান সভাপতিকে সংরক্ষিত আসনে এমপি করেছি। কেনো করেছি জানেন না? যাতে সাংবাদিকরা আমাদের সমালোচনা করতে না পারে।

এবার আওয়ামী লীগ থেকে ৪৮ জন নারী প্রার্থী চূড়ান্ত করা হয়। তার মধ্যে নরসিংদী থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগ থেকে ১৯৯০ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ওকলাহোমা ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন। ১৯৯৯ সাল থেকে তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকায় কর্মরত আছেন। ২০০১ সালে জাতীয় প্রেস ক্লাবের সদস্য হন।

এ ছাড়া চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে আওয়ামী লীগ প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com