1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

পারটেক্স স্টার গ্রুপের সাথে ডিএসইর বৈঠক

  • আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২, ৫.৩১ পিএম
  • ১৯৯ Time View
Partex

ঢাকা স্টক এক্সচেঞ্জের উদ্যোগে বাজার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে পারটেক্স স্টার গ্রুপের সাথে ডিএসইর প্রতিনিধিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷

ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার’র নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয় ৷ এসময় তার সাথে ছিলেন ডিএসইর লিস্টিং অ্যাফেয়ার্স ডিপাটম্যান্টের সিনিয়র ম্যানেজার মোঃ রবিউল ইসলাম, সিজিএফআরসি ডিপাটম্যান্টের মোঃ মাসুদ খান এবং প্রোডাক্ট এন্ড মার্কেট ডেভেলপমেন্ট ডিপাটম্যান্টের ম্যানেজার ইসরাত জাহান৷

ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ ঢাকা স্টক এক্সচেঞ্জ তথা পুঁজিবাজারের বিভিন্ন সংস্কার এবং উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের ব্যারোমিটার হলো পুঁজিবাজার৷ তিনি পুঁজিবাজারের মাধ্যমে দেশকে কিভাবে দ্রুত শিল্পায়িত করা যায়, আর এই শিল্পায়ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কিভাবে ভুমিকা রাখে তা তুলে ধরেন৷

তিনি পারটেক্স গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে মুলধারার অর্থনীতিতে সম্পৃক্ত হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান৷ পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে কোম্পানির ব্রাণ্ড ইমেজ গঠন তথা সাধারণ মানুষের কাছে পৌঁছানোরও একটি সুযোগ সৃস্টি হয়৷ এ সময় তিনি পুঁজিবাজারে তালিকাভুক্তির কার্যক্রম সম্পর্কিত গাইডলাইন প্রদান করেন৷

পারটেক্স স্টার গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা ডিএসই’র এই উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের অগ্রগতি ও ব্যবসায়িক কার্যক্রম উপস্থাপন করেন৷ একই সাথে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের কোম্পানি সমুহ পুঁজিবাজারে নিয়ে আসার আগ্রহ প্রকাশ করেন৷

পারটেক্স স্টার গ্রুপের হেড অব বিজনেস ডেভেলপমেন্টের সিব্বির হোসেন, গ্রুপ সিএফও মোস্তফা কামাল আহমেদ, চিফ অব পান্টের তোফাজ্জল হোসেন সহ বিভিন্ন গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com