1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে ব্যাংক ঋণের দুই বিধিনিষেধ শিথিল, বাড়বে অর্থায়ন পুঁজিবাজার সংস্কারে স্বল্প-মধ্য-দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিএসইসির তিন অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হামের ভয়াবহতা বাড়ছে, মৃতের সংখ্যা পৌঁছাল ৪৫১ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওয়ান ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স আসন্ন বাজেটে ভূমিহীনদের কর্মসংস্থান ও বিশেষ বরাদ্দের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত নবীনগরে জনপ্রিয় হয়ে উঠছে জাপানের ওকিনাওয়া কুমড়ো কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংরক্ষিত আসনে সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

  • আপডেট : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.২৩ পিএম
  • ১৮৫ Time View

দ্বাদশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসনে জমা দেওয়া ৫০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ সোমবার এসব মনোনয়নপত্র বাছাই করা হয়।

মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জামান তালুকদার বলেন, তিনি মোট ৫০টি মনোনয়নপত্র পেয়েছেন। সব কটি বাছাই করা হয়েছে। এতে ৫০টি মনোনয়নপত্রই বৈধ পাওয়া গেছে। কোনো মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি।

সরাসরি নির্বাচনে দল বা জোটগুলোর পাওয়া আসনের সংখ্যানুপাতিক হারে নারী আসন বণ্টন করা হয়। ১৪ দলীয় জোট এবং স্বতন্ত্র ৬২ জন সদস্যের সমর্থন নিয়ে এবার আওয়ামী লীগ পাচ্ছে ৪৮টি আর জাতীয় পার্টি পাচ্ছে ২টি আসন। গতকাল রোববার মোট ৫০ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

তপশিল অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আপিলের সময় আছে। আপিল নিষ্পত্তির সময় ২৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com