1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক

বিদায়ী সপ্তাহে লেনদেন কমেছে ১,০৩৪ কোটি টাকা

  • আপডেট : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.০৭ এএম
  • ১৭৭ Time View

বিদায়ী সপ্তাহে (১১ ফেব্রুয়ারি-১৫ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন হয়েছে। একই সঙ্গে কমেছে বাজার মূলধন ও লেনদেনের পরিমাণ। আলোচ্য সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৬ হাজার কোটি টাকার বেশি।

ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে শুরুতে প্রধান শেয়ারবাজার ডিএসইর বাজার মূলধন ছিলো ৭ লাখ ৭২ হাজার ৫২৬ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৮৩২ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৪৬৬ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ৫৩৮ টাকায়। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৬ হাজার ৫৯ কোটি ৭৩ লাখ ৬৬ হাজার ৫৮১ টাকা।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৭ হাজার ৪৪০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮ হাজার ৪৭৫ কোটি ২০ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে ১ হাজার ৩৪ কোটি ৮১ লাখ টাকা বা ১২ দশমিক ২১ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৭ দশমিক ১০ পয়েন্ট হারিয়েছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩৩৬ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসইএস’ বা শরীয়াহ সূচক কমেছে ৫ দশমিক ১১ পয়েন্ট। আর ‘ডিএসই-৩০’ সূচক বেড়েছে ১৮ দশমিক ৮৪ পয়েন্ট।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪০৯ প্রতিষ্ঠান শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৬ টির শেয়ারের দর অপরিবর্তিত ছিল। অপরদিকে দর বৃদ্ধি পেয়েছে ৭৩টির, বিপরীতে কমেছে ৩০৯ কোম্পানির শেয়ারদর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com