1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Title :
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম আজ ডিএসইতে ৯৪০ কোটি টাকা লেনদেন সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ হবিগঞ্জ কারাগারে বন্দিদের পুনর্বাসন কার্যক্রম আরও জোরদারের তাগিদ জেলা প্রশাসকের উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার

দিনাজপুর বোর্ডে অনুপস্থিত ১,০৪৩ পরীক্ষার্থী

  • আপডেট : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১২.০০ পিএম
  • ৩১৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল এক হাজার ৪৩ জন পরীক্ষার্থী।  

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মানিক হোসেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় সবচেয়ে বেশি অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা দিনাজপুরে। এদিন দিনাজপুরে ১৭৭ জন, রংপুরে ১৭৪ জন, গাইবান্ধায় ১৫৮ জন, কুড়িগ্রামে ১৩০ জন, ঠাকুরগাঁওয়ে ১১৬ জন, নীলফামারীতে ১০৬ জন, লালমনিরহাটে ১০৬ জন এবং পঞ্চগড়ে ৭৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ নিয়ে মোট অনুপস্থিতর সংখ্যা এক হাজার ৪৩ জন, যা মোট পরীক্ষার্থীর দশমিক ৬১ শতাংশ। আর শতকরা হিসেবে লালমনিরহাট জেলায় সবচেয়ে বেশি দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

উল্লেখ্য, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে আটটি জেলায় ২৭৮টি কেন্দ্রে এক লাখ ৯৯ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com