1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

সেঞ্চুরিতে মন ছুঁয়েছেন জয়

  • আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২, ১২.০২ পিএম
  • ১৪৬ Time View
Joy

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে দারুণ এক শতক হাঁকিয়েছেন মাহমুদুল হাসান জয়। তরুণ এই ওপেনারের সেঞ্চুরি মন ছুঁয়েছে বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্সের। তৃতীয় দিন শেষে জয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সিডন্স।

১৩৭ রানের অসাধারণ ইনিংসটি খেলার পথে জয় খেলেছেন ৩২৬ বল। ডুয়ান অলিভিয়ের, সাইমন হার্মার, কেশভ মহারাজ, লিজাড উইলিয়ামসদের চতুর্মুখী আক্রমণ সামলে ৪৪২ মিনিট উইকেটে ছিলেন জয়, এটাও মুগ্ধ করেছে সিডন্সকে।

তিনি বলেন, ‘মাস দুয়েক হলো আমি দলের সঙ্গে আছি। সে শুরুতেই আমার নজর কাড়ে প্রতিভা এবং ওয়ার্ক এথিক দিয়ে, ব্যাটিংয়ে তার ধৈর্য ও নিজের খেলা নিয়ে কাজ করার নিবেদন দিয়ে। আজকের ইনিংসটা গড়া ধৈর্য আর পরিকল্পনা দিয়ে। বাড়তি কিছু চেষ্টা করেনি সে। যেটুকু জানে, সেটুকুতেই আটকে রেখেছে নিজেকে।

নিজের আওতার বাইরে কোনো উচ্চভিলাসী শটের টেষ্টা সে করেনি। সে যেভাবে ব্যাট করেছে, আমরা সবাই তাতে গর্বিত। ইনিংসজুড়ে ব্যাট করা বাংলাদেশের জন্য স্পেশাল কিছু। আমি নিশ্চিত নই, টেস্ট ক্রিকেটে এর চেয়ে ভালো ইনিংস বাংলাদেশের খুব বেশি আছে কিনা।’

২১ বছর বয়সী জয়ের এটা ছিল ক্যারিয়ারের তৃতীয় টেস্ট ম্যাচ। আর তাতেই সেঞ্চুরি তুলে নিলেন তিনি। দেশের প্রথম ব্যাটার হিসেবে এশিয়ার দেশগুলোর বাইরে কমপক্ষে ৩০০ বল খেলার কীর্তিও গড়েন তিনি। জয়ের এমন নিবেদনের ঝলক অবশ্য আগেও দেখেছে ক্রিকেটবিশ্ব।

বছরের শুরুতে (জানুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে ২২৮ বলে ৭৮ রানের অনবদ্য এক ইনিংস খেলেছিলেন জয়। সেই ইনিংসে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com