1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Title :
গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স

ডিএসইর স্মার্ট সাবমিশন সিস্টেম ‘গো-লাইভ’ চালু

  • আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.১৩ পিএম
  • ৩৪০ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারী কোম্পানির শেয়ার লেনদেন ও তাদের দৈনন্দিন তথ্য আপডেটের জন্য চালু হলো স্মার্ট সাবমিশন সিস্টেম গো-লাইভ।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) ডিএসইর ট্রেনিং একাডেমিতে ডিএসইর স্মার্ট সাবমিশন সিস্টেমের গো-লাইভ অনুষ্ঠানে এটি চালু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।

অনুষ্ঠানে জানানো হয়, গো-লাইভের মাধ্যমে কোম্পানিগুলো তাদের সব ধরনের তথ্য, যেগুলো ডিএসইতে নিয়মিত সরবরাহ করতে হয়, সেগুলো দ্রুত ও ঝামেলাবিহীন সরবরাহ করতে পারবে। এই সফটওয়্যার সেবাটি কোম্পানিগুলোকে বিনা মূল্যে দেবে ডিএসই।

ডিএসই জানিয়েছে, ডিএসইর স্মার্ট সাবমিশন সিস্টেম গো-লাইভ চালুর মধ্য দিয়ে দেশ স্মার্ট বাংলাদেশের পথে আরও এক ধাপ এগিয়ে গেলো। এ সফটওয়্যারের মাধ্যমে সব ধরনের ফি দেয়া যাবে। পাশাপাশি সব ধরনের লেনদেন পেপারলেস হবে।

এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) প্রেসিডেন্ট রুপালি হক চৌধুরী বলেন, ডিএসই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এতে ব্যবসায়ীদের জন্য তথ্য সরবরাহ সহজ হবে।

ব্রোকারেজ হাউসের মালিকদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সাইফুল ইসলাম বলেন, ডিএসইর মূল কাজ সঠিক তথ্য সরবরাহ করা। এই সফটওয়্যারের মাধ্যমে তা নিশ্চিত হবে। স্মার্ট বাংলাদেশের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জও স্মার্ট হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com