সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৮টি কোম্পানির ৪৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১২ ফেব্রুয়ারি) ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে কর্ণফুলী ইন্স্যুরেন্সের। কোম্পানিটির ৮ কোটি ৩১ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোনের ৫ কোটি ৩০ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ৪ কোটি ৮৭ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের লিমিটেড।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো- লাভেলো আইসক্রিমের ৪ কোটি ৪৬ লাখ ৭২ হাজার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৩ কোটি ৫৪ লাখ ৯৯ হাজার, ফরচুন সুজের ২ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার, ন্যাশনাল ব্যাংকের ২ কোটি ৫৮ লাখ, বিকন ফার্মার ২ কোটি ৩০ লাখ ৬৮ হাজার, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ২৭ লাখ ৩৩ হাজার এবং এডিএন টেলিকমের ১ কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।