1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

কমলো জ্বালানি তেলের দাম

  • আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.২৭ এএম
  • ২৭১ Time View

মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। ফলে সোমবার (১২ ফেব্রুয়ারি) এশিয়ান ট্রেডে অপরিশোধিত তেলের দাম সামান্য কমেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সকালে ব্রেন্ট ক্রুডের দাম ৪৩ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি দাঁড়ায় ৮১.৭৬ ডলারে। অন্যদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৪৬ সেন্ট বা ০.৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৬.৩৮ ডলারে ঠেকেছে।

চলমান ইসরাইল-ফিলিস্তিন সংঘাত আশপাশের অঞ্চলে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা বিরাজ করছে। এছাড়া ভূ-রাজনৈতিক ঝুঁকি এবং মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার উদ্বেগের মধ্যে গত সপ্তাহে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ৬ শতাংশ বেড়ে যায়।

গত বুধবার (৭ ফেব্রুয়ারি) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এর মাত্র কয়েকদিনের ব্যবধানে সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে ইসরাইলি বাহিনী জানিয়েছে যে, তারা দক্ষিণ গাজায় একটি ‘সিরিজ হামলা’ চালিয়েছে, যা আপতত ‘শেষ’ হয়েছে। তবে এ ব্যাপারে আর বিস্তারিত কিছু জানায়নি তারা। ফলে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। অবশ্য এখনও মধ্যপ্রাচ্য থেকে সরবরাহে ব্যাঘাত ঘটার বিপুল ঝুঁকি রয়েছে। 

তবে এ উদ্বেগের মুখে মার্কিন যুক্তরাষ্ট্রের উৎপাদন বাড়ানোর খবর বাজারে কিছুটা হলেও স্বস্তি আনতে পেরেছে। রয়টার্স জানায়, মার্কিন এনার্জি সংস্থাগুলো ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে সর্বোচ্চ পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ করছে। এটি উৎপাদন বাড়ার ইঙ্গিত দেয়। এর মধ্যে গত সপ্তাহে দেশটির অভ্যন্তরীণ উৎপাদন দৈনিক রেকর্ড ১৩.৩ মিলিয়ন ব্যারেলে উঠে এসেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com