1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট এর শীতকালীন পূর্নমিলনী ও বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.০৯ পিএম
  • ২৪২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ গত ৯ ফেব্রুয়ারী শুক্রবার সকালে রাজধানীর শিশু কল্যাণ পরিষদের সভাকক্ষে প্রতিষ্ঠাতা পরিষদ এর সদস্য ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মাইনুদ্দিন প্রধান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রহিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের পিবিআই-এ নিয়োজিত সুপারটেন্ডেন্ট অব পুলিশ (এসপি) মো. আবু ইউসুফ।

প্রধান অতিথি এসপি মো. আবু ইউসুফ বলেন, যেকোনো সংগঠন করতে হলে প্রয়োজন ঐক্যবদ্ধ। কারণ ঐক্যবদ্ধ না হলে সংগঠন শক্তিশালী হয় না। আপনারা যে বিক্রয় প্রতিনিধিরা এমন একটি সংগঠন করেছেন তা প্রশংসনীয়। আপনাদের কল্যাণেই আমরা হাতের নাগালে যেকোন দ্রব্য পাই। আপনারাই মূলত দোকানে দোকানে গিয়ে পণ্য সামগ্রী পৌছে দেন। আপনারা আমাদের সেবা দিয়ে থাকেন। আমি আপনাদের সংগঠনের উত্তর উত্তর সফলতা কামনা করি। তিনি আরো বলেন, একটি কথা সবসময় খেয়াল রাখবেন, আপনাদের সংগঠন বা সংগঠনের কোন ব্যক্তি দ্বারা যাতে সরকারের কোন কার্যক্রমে বেঘাত না ঘটে। দেশ ও জাতির ক্ষতি হবে এমন কিছু যাতে না হয়। তাহলেই আপনারা আপনাদের লক্ষ্যে পৌছাতে পারবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিষদের সদস্য ও সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইব্রাহিম শামীম, সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য সাদিকুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ জনাব জহুরুল হক রঞ্জু, সহ-সভাপতি ইজাবুল হক জসিম, জনাব জিয়াউর রহমান হাসান, সিনিয়রর যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম রাহাত, দিদারুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল প্রিন্স প্রমুখ সহ সংগঠনটির কেন্দ্রীয়, জেলা,উপজেলা ও মহানগর শাখার নেত্রীবৃন্দ।

পূর্নমিলনী ও সাধারণ আলোচনা সভা শেষে প্রধান অতিথি মোঃ আবু ইউসুফ বাংলাদেশ পুলিশের এএসপি থেকে এসপি পদে পদোন্নতি পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com