1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

ইন্টারনেট গতিতে বিশ্বে ১০১তম বাংলাদেশ

  • আপডেট : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.০৩ পিএম
  • ২২৯ Time View

বিশ্বে মোবাইল ইন্টারনেটের গতিতে গত নভেম্বরের থেকে চেয়ে ৪ ধাপ এগিয়ে ডিসেম্বরে র‌্যাঙ্কিয়ের ১৪৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০১তম। আর এক বছরের ব্যবধানে র‌্যাঙ্কিয়ে উন্নতি হয়েছে ২০ ধাপ। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স থেকে এমন তথ্য জানা যায়।

এতে জানানো হয়, গত নভেম্বরের তুলনায় ডিসেম্বরে মোবাইল ইন্টারনেটের গতির তালিকায় ৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ডিসেম্বরে ১৪৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০১তম। নভেম্বরে বাংলাদেশের অবস্থান ছিল ১০৫তম।

ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স অনুযায়ী, ডিসেম্বরে দেশে মোবাইল ইন্টারনেটের ডাউনলোড স্পিড ছিল ২৩ দশমিক ৮৭ এমবিপিএস, আপলোড স্পিড ছিল ১০ দশমিক ৮২ এমবিপিএস এবং ল্যাটেন্সি ছিল ২৫ এমএস (মিলি সেকেন্ড)। তবে ২০২২ সালের ডিসেম্বরে ওকলার স্পিডটেস্টে বাংলাদেশের অবস্থান ছিল ১২১তম। এক বছরের ব্যবধানে র‌্যাঙ্কিয়ে উন্নতি হয়েছে ২০ ধাপ।

সম্প্রতি প্রকাশিত ডিসেম্বর মাসের এ তালিকায় বাংলাদেশের আগে রয়েছে প্রতিবেশী দেশ ভারত ও মালদ্বীপ। দেশদুটির অবস্থান যথাক্রমে ২২ ও ৩০তম। আর তালিকায় শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ডাউনলোড স্পিড ৩০৩ দশমিক ২১ এমবিপিএস ও আপলোড স্পিড ২৮ দশমিক ৩৮ এমবিপিএস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com