1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

স্বর্ণের দামে বড় পতন

  • আপডেট : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.১৬ পিএম
  • ৪২৩৯ Time View

আন্তর্জাতিক বাজারে চলতি সপ্তাহে স্বর্ণের বড় দরপতন ঘটেছে। এ সময়ে মূল্যবান ধাতুটির দর কমেছে কমপক্ষে ১০ ডলার। বর্তমান বাজারমূল্যে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ১২০০ টাকা।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

এতে বলা হয়, বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি চীনে চন্দ্র নববর্ষ উদযাপন শুরু হয়েছে। ফলে দেশটির বাজার বন্ধ রয়েছে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের মান বেড়েছে। এ প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের কাছে নিরাপদ আশ্রয় সম্পদের আকর্ষণ কমেছে।

পরিপ্রেক্ষিতে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) কার্যদিবস শেষে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য অপরিবর্তিত রয়েছে। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২০৩২ ডলার ৭৬ সেন্টে। আগের শুক্রবার যা ছিল ২০৩৮ ডলার ৫৯ সেন্ট। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বেঞ্চমার্কটির দরে পতন ঘটেছে শূন্য দশমিক ৩ শতাংশ বা ৬ ডলার।

একই কর্মদিবসে ফিউচার মার্কেটেও যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য স্থিতিশীল আছে। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ২০৪৭ ডলার ৭০ সেন্টে। আগের শুক্রবার তা ছিল ২০৫৭ ডলার ১০ সেন্ট। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বেঞ্চমার্কটির দর হারিয়েছে অন্তত ১০ ডলার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com