1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
Title :
প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ

ডিএসইতে রেকর্ড লেনদেন সাড়ে ১,৮৫৭ কোটি টাকা

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪, ৪.১৭ পিএম
  • ২১৬ Time View

চাঙ্গা পুঁজিবাজারে লেনদেনের রেকর্ড হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

লেনদেন বৃদ্ধির পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। এছাড়া ডিএসইর তিনটি মূল্যসূচকের মধ্যে দুটিই বেড়েছে আজ।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক হাজার ৮৫৭ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১২৭ কোটি ৩২ লাখ টাকা ৭ দশমিক ৩৫ শতাংশ বেশি।

ষোল মাস পর ডিএসইতে লেনদেন নতুন রেকর্ড করেছে। এর আগে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর এই বাজারে দুই হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৯৪ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ২১০ টির, কমেছে ১৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির।

এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ দশমিক ৮৫ পয়েন্ট বেড়েছে। দিনশেষে সূচকটির অবস্থান দাঁড়িয়েছে ৬ হাজার ৩৭৩ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ২ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে এদিন শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ সামান্য কমেছে। সূচকটি দশমিক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৭ পয়েন্টে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com