1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Title :
শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়

রিটার্ন জমা দেননি ১ কোটি টিআইএনধারী

  • আপডেট : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪, ২.২০ পিএম
  • ২৪৭ Time View

দেশে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরধারীর (টিআইএন) সংখ্যা প্রায় এক কোটি হলেও ৬০ শতাংশের বেশি এবার রিটার্ন জমা দেননি।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্রে জানা যায়, দেশে ৯৯ লাখ ৭০ হাজার টিআইএনধারী আছেন। বিপরীতে ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা পড়েছে ৩৬ লাখ ৬২ হাজার, যা মোট সংখ্যার ৩৬.৭৩ শতাংশ মাত্র।

যদিও গত বছরের তুলনায় চলতি বছর রিটার্ন জমার সংখ্যা প্রায় ২১ শতাংশ বেড়েছে। গত অর্থবছরে ৩০ লাখ ২৮ হাজার রিটার্ন জমা পড়লেও, এ বছর ৬ লাখের বেশি মানুষ ট্যাক্স রিটার্ন জমা দিয়েছেন।

এনবিআর সূত্রে জানা গেছে, দুবার কর রিটার্ন জমা দেয়ার তারিখ বাড়ানো হলেও এবং সর্বশেষ ৩১ জানুয়ারি রিটার্ন জমা দেয়ার তারিখ পেরিয়ে গেলেও এখনো রিটার্ন জমা দেয়ার সুযোগ আছে। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর এখন যারা রিটার্ন জমা দিতে ইচ্ছুক, তাদের যেমন বাড়তি জরিমানা গুনতে হবে, তেমনি সংশ্লিষ্ট ভাতার ওপর তারা কোনো কর রেয়াতও পাবেন না।

আয়কর আইন অনুযায়ী, রিটার্ন জমা দেয়ার তারিখ পেরিয়ে গেলে রিটার্নকারীদের কর রেয়াতের সুবিধা দেয়া হয় না। মূলত মূল বেতনের সঙ্গে যে ভাতা দেয়া হয়, সেটির ওপরেও কর ধার্য করা হবে।

এনবিআর সূত্রে জানা গেছে, তারিখ পেরিয়ে গেলেও জুন মাসের মধ্যে এ রিটার্ন জমার পরিমাণ ৪০ লাখে গিয়ে ঠেকবে। তবে এতে করেও টিআইএনধারীদের অর্ধেকের বেশি অংশ রিটার্ন আওতার বাইরে থেকে যাবে।

টিআইএন থাকার পরেও কেন মানুষ কর রিটার্ন জমা দিচ্ছে না, এ প্রসঙ্গে সম্প্রতি এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম জানান, অনেকে ছোটখাটো প্রয়োজনে ওয়ান টাইম টিআইএন করেছেন। এরা হিসাবের মধ্যে থাকলেও রিটার্ন জমা দেননি। তবে এ সংখ্যা কত সে সম্পর্কে এনবিআরের এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো হিসাব নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com