1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Title :
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সর্বোচ্চ ১০০% বাড়ছে সিলেট ওসমানী হাসপাতালে ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক বাংলাদেশ ব্যাংকের সাথে ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণে চুক্তি স্বাক্ষর করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণে চুক্তি স্বাক্ষর করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন

বিপজ্জনক বায়ুদূষণে জরুরি সতর্ক বার্তা চালুর নির্দেশ

  • আপডেট : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৮.৪৪ পিএম
  • ২৬৫ Time View

বায়ুর মানমাত্রা অস্বাস্থ্যকর, অতি অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছালে তা থেকে জনসাধারণকে রক্ষায় এলার্ট সিস্টেম চালুর মাধ্যমে জরুরি সতর্কীকরণ বার্তা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা রিটের মামলায় ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারির আদেশ বাস্তবায়ন চেয়ে এ আবেদন করা হয়।

আবেদনে বেলার পক্ষে ছিলেন অ্যাডভোকেট এস. হাসানুল বান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আযাদ সরকার।

অ্যাডভোকেট এস. হাসানুল বান্না বলেন, বায়ু দূষণ পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজুয়ালের পর্যবেক্ষণ (এয়ার কোয়ালিটি ইনডেক্স) অনুযায়ী ২০২৩ সালের ডিসেম্বরের শেষ ১ সপ্তাহ এবং চলতি বছরের জানুয়ারির অধিকাংশ দিনে রাজধানী ঢাকার বায়ুর মান অস্বাস্থ্যকর, অতি অস্বাস্থ্যকর ও ‘বিপজ্জনক’ পর্যায়ে থাকা সত্ত্বেও তা থেকে জনসাধারণকে রক্ষায় আদালতের নির্দেশ ও বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর বিধি ১৩(৫) অনুযায়ী কোনো রকম সতর্কীকরণ বার্তা দেওয়া হয়নি।

এ কারণে বেলা আবেদন করে। শুনানি শেষে আদালত বায়ু দূষণের প্রধান উৎসসমূহ ও কার্যক্রম চিহ্নিত করতে ও বায়ু দূষণ হ্রাস করতে বিবাদীগণকে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত বিবাদীগণকে বায়ুর মানমাত্রা অস্বাস্থ্যকর, অতি অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছালে তা থেকে জনসাধারণকে রক্ষায় আত্ম-সুরক্ষামূলক ব্যবস্থাদি গ্রহণের দিকনির্দেশনা দিয়ে এলার্ট সিস্টেম চালুর মাধ্যমে জরুরি সতর্কীকরণ বার্তা প্রদানের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে নির্দেশ প্রতিপালন বিষয়ক প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com