1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Title :

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সাপ্তাহিক গেইনারের শীর্ষে

  • আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২, ১১.১১ এএম
  • ২৫৪ Time View
national

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৭.৯৬ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৪৬ কোটি ৬৭ লাখ ২৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার   টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৭ দশমিক ৬৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪৯ কোটি ১ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ৮০ লাখ  ২৪ হাজার  টাকা।

জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৫ দশমিক ৯৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪ কোটি ৬৯ লাখ ২৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯৩ লাখ ৮৫ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কন্টিনেন্টাল ইন্স্যুর্সে, ফরচুন সুজ, অগ্রণী ইন্স্যুরেন্স, তাওফিকা ফুডস, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বিডি ল্যাম্পস ও পেপার প্রোসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com