শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গা সদরের ৮ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ইনটেক লিমিটেড সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন ব্যাংক স্থাপনার ভাড়ায় সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক আমদানির প্রকৃত মূল্য যাচাই বাধ্যতামূলক করল এনবিআর   ফেব্রুয়ারি মাসে ৪৪৮ সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত আহত ১১৮১ : যাত্রী কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় পাট দিবস-২০২৬ অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকা থামলো ৩৬৭ রানে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ১৪৩ Time View

ডারবানে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে ১২ রান যোগ করতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। খালেদ আহমেদের গুড লেংথের বল লাইন মিস করে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন কাইল ভেরেইনে। রিভিউ নিলেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি এই উইকেটকিপার ব্যাটারের। ডানহাতি এই ব্যাটার আউট হয়েছেন ২৮ রান।

পরের বলে উইয়ান মুল্ডারকেও ফেরান খালেদ। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের গুড লেংথের বলে গালিতে ক্যাচ তুলে দেন মুল্ডার। বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে সেটা দারুণভাবে লুফে নেন মাহমুদুল হাসান জয়। পরের ওভারে ফিরতে পারতেন টেম্বা বাভুমাও। বাংলাদেশ রিভিউ নিলেও আম্পায়ার্স কলে বেঁচে যান ডানহাতি এই ব্যাটার।

এরপর কেশভ মহারাজকে সঙ্গে নিয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন বাভুমা। তাদের দুজনের জুটি থেকে ৫৩ রান। বাংলাদেশের গলার কাঁটা হয়ে ওঠা বাভুমাকে ফিরিয়ে তাদের জুটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ। ডানহাতি এই স্পিনারের লেংথ বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন বাভুমা।

মাত্র ৭ রানের জন্য ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করে ৯৩ রানে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটার। যদিও আরও আগেই ফিরতে পারতেন বাভুমা। এবাদতের বলে ব্যক্তিগত ৭৭ রানে থাকা বাভুমার ক্যাচ ছাড়েন ইয়াসির আলী রাব্বি। পরের ওভারে বাভুমাকে দারুণভাবে সঙ্গ দেয়া মহারাজকে ফেরান এবাদত।

ডানহাতি এই পেসারের ফুলার লেংথ বলে বোল্ড হয়েছেন মহারাজ। মূলত ব্যাট-প্যাডের মাঝে গ্যাপ থাকাতেই ১৯ রানে আউট হয়েছেন তিনি। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেটে ৮১ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। তাতে মধ্যাহৃ বিরতির আগে বল হাতে দাপট দেখিয়েছে বাংলাদেশের বোলাররা।

মধ্যাহৃ বিরতি থেকে ফিরে লিজাড উইলিয়ামসকে ফিরিয়েছেন খালেদ। গালিতে দাঁড়িয়ে আরও একবার দারুণ এক ক্যাচ লুফে নিয়েছেন জয়। তবে শেষ জুটিতে সাইমন হার্মার এবং ডোয়াইন অলিভার মিলে যোগ করেন ৩৫ রান। অলিভারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে অল আউট করে বাংলাদেশ। টাইগারদের হয়ে মিরাজ তিনটি, খালেদ চারটি এবং এবাদত দুটি উইকেট নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS