1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Title :
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সর্বোচ্চ ১০০% বাড়ছে সিলেট ওসমানী হাসপাতালে ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক বাংলাদেশ ব্যাংকের সাথে ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণে চুক্তি স্বাক্ষর করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণে চুক্তি স্বাক্ষর করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন

শেখ হাসিনাকে ব্রিটিশ এমপিদের অভিনন্দন

  • আপডেট : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.২৭ এএম
  • ২২০ Time View

বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন ব্রিটিশ লর্ডস ও এমপিরা। একইসঙ্গে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে পুননির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন তারা।

সম্প্রতি ব্রিটিশ হাউস অব লর্ডসের কমিটি রুমে ‘বঙ্গবন্ধু ও ব্রিটেন’ শীর্ষক একটি সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রভাবশালী লর্ডস সদস্য ও এমপিরা।

অনুষ্ঠানে ব্রিটিশ লর্ড ডেভিড ইভানস বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। তিনি আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি।

ব্রিটিশ এমপিরা বলেন, উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বের কাছে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। রোহিঙ্গা সঙ্কট সমাধানে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে।

এ বিষয়ে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় সবাই শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আর সুদৃঢ় করার জন্য স্কটিশ, লেবার এবং কনজারভেটিভ সবাই একযোগে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করতে চায়।

অনুষ্ঠানে ব্রিটিশ লর্ডস পল বোটেং ও ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের চেয়ারম্যান রিচার্ড হলডেন এমপি ছাড়াও ব্রিটিশ এমপিদের মধ্যে বক্তব্য দেন আফজাল খান, টম হান্ট ও স্টিফেন টিমস।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৯৯টি আসনের ফলাফলে ২২৩টিতে জয় পায় আওয়ামী লীগ। এ ছাড়া জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি একটি করে আসন পেয়েছে। আর ৬২টি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এরপর ৯ জানুয়ারি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। পরদিন ১০ জানুয়ারি শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। একদিন পর ১১ জানুয়ারি শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এর মধ্য দিয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। আর দলটির সভাপতি শেখ হাসিনা পঞ্চম মেয়াদে সরকারপ্রধানের দায়িত্ব নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com