সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নতুন নোট ছাড়বে না কেন্দ্রীয় ব্যাংক, তবু কর্মীদের জন্য বরাদ্দ আইসিবি চত্বরে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫২তম সভা অনুষ্ঠিত এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ আর.এ. স্পিনিং ও আউটপেস স্পিনিং মিলসের জন্য ৬৫০ কোটি টাকার সিন্ডিকেটেড ফাইন্যান্সিং এর ব্যবস্থা করবে কমিউনিটি ব্যাংক ভিভোর ‘ওয়াই সো কুল’ থিমে- শুরু হলো সোশ্যাল মিডিয়া রিল চ্যালেঞ্জ কালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা  গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা গাজীপুরে আগুনে মুদি দোকানসহ ৪টি টিনশেড ঘর পুড়ে ছাই!

নিসচা’র কেন্দ্রীয় কমিটিতে ৭ম বার যুগ্মমহাসচিব নির্বাচিত গনি মিয়া বাবুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ নিরাপদ সড়ক চাই’র (নিসচা) কেন্দ্রীয় কমিটিতে লায়ন গনি মিয়া বাবুল সপ্তমবারেরমতো যুগ্মমহাসচিব নির্বাচিত হয়েছেন। ১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ২০২৪-২৫ মেয়াদের ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ঘোষণা করেন।

এই কমিটিতে লায়ন মোঃ গনি মিয়া বাবুল যুগ্ম-মহাসচিব পদে সপ্তমবারেরমতো নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য যে, লায়ন মোঃ গনি মিয়া বাবুল ১৯৯৮ সাল থেকে নিসচা’র বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্বীয় দায়িত্ব দক্ষতা ও প্রশংসার সাথে পালন করে আসছেন। নিরাপদ সড়ক চাই গাজীপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে তিনি ১৯৯৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সাফল্যের সাথে দায়িত্ব পালন করে করেছেন।

তিনি নিসচা’র কেন্দ্রীয় ২০০৬-২০০৮ মেয়াদের কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত নিসচা’র কেন্দ্রীয় প্রচার হিসেবে স্বীয় দায়িত্ব প্রশংসার সাথে পালন করেছেন। তিনি ২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত নিসচা’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব পদে দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। ২০১৯-২১ মেয়াদের কমিটিতে তিনি এক নম্বর নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব প্রশংসার সাথে নিরসলভাবে পালন করেছেন। ২০২২-২৩ মেয়াদে কেন্দ্রীয় কমিটিতে তিনি যুগ্মমহাসচিব হিসেবে স্বীয় দায়িত্ব প্রশংসার সাথে পালন করেছেন। সড়ক দুর্ঘটনা নিরসনে এবং নিরাপদ সড়ক বিষয়ে গণসচেতনতা তৈরীতে বিভিন্ন সভা-সেমিনারে বক্তৃতা ও গণমাধ্যমে কলাম লেখে তিনি বিশেষ অবদান রাখছেন।

উল্লেখ্য, লায়ন মোঃ গনি মিয়া বাবুল নিসচা ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে দীর্ঘদিন যাবত মানবকল্যাণে ও সমাজ উন্নয়নে সততা ও দক্ষতার সাথে নিরলসভাবে কাজ করে আসছেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেলভিন জোন ফেলো-এমজেএফ উপাধিসহ দুইশতাধিক সম্মাননা পদকে ভূষিত হয়েছেন। পেশায় শিক্ষক হলেও তিনি গণমাধ্যমে নিয়মিত কলাম, প্রবন্ধ, কবিতা ও ছড়া লেখে আসছেন। ফলে দেশের সাংস্কৃতিক ও সাহিত্যাঙ্গাণে এবং গণমাধ্যমে লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর যথেষ্ট সুনাম রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS