1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Title :
আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; মেয়াদোত্তীর্ণ ওষুধ-বীজ বিক্রি, লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে ৬৫ হাজার টাকা জরিমানা সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর ৬১তম বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC

সিরাজগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

  • আপডেট : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৬.৩০ পিএম
  • ২৮৮ Time View

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের কামারখন্দে হেরোইন রাখার দায়ে সাবিনা খাতুন (৩৭) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সাবিনা খাতুন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল উত্তরপাড়া গ্রামের সাইফুল ইসলাম সরকারের স্ত্রী।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ১০ নভেম্বর বিকেলে কামারখন্দ উপজেলার জামতৈল উত্তরপাড়া গ্রামের সাবিনা খাতুনের বাড়িতে হেরোইন, গাঁজা ও চোলাই মদ বেচা-কেনার খবরে অভিযান চালায় র‌্যাব।

এ সময় সাবিনা খাতুন পালিয়ে গেলেও র‌্যাব ৪৮ গ্রাম হেরোইন, ১ দশমিক ৮ কেজি গাঁজা ও ১৪ লিটার চোলাই মদ উদ্ধার করে।

এ ঘটনায় র‌্যাব-১২-এর ডিএডি প্রদীপ কুমার সাহা বাদী হয়ে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন। আদালত সাবিনা খাতুনকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com