1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Title :
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সর্বোচ্চ ১০০% বাড়ছে সিলেট ওসমানী হাসপাতালে ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক বাংলাদেশ ব্যাংকের সাথে ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণে চুক্তি স্বাক্ষর করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণে চুক্তি স্বাক্ষর করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন

ভারত থেকে এলো ১০০ টন আলু

  • আপডেট : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৫৭ এএম
  • ২৬২ Time View

আমদানির অনুমতির একদিন পর শনিবার (৩ জানুয়ারি) থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। দুপুর ২টার দিকে আলুবোঝাই ভারতীয় একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত চার ট্রাকে ১০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত থেকে আমদানিকৃত আলুর কেজিতে খরচ পড়ছে মানভেদে ২০ থেকে ২২ টাকা। আমদানিকৃত এসব আলু খুচরা পর্যায়ে ২৫ থেকে ২৬ টাকায় বিক্রি হবে। এদিকে ভারত থেকে আলু আমদানির খবরে দূর দূরান্ত থেকে পাইকাররা আসতে শুরু করেছে।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে গত বুধবার আলু আমদানির সিদ্ধান্ত দিয়েছিল সরকার। ওই দিন থেকেই অনুমতির আবেদন গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত হিলির ৫০ আমদানিকারক ৩৪ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন।

সর্বশেষ গত ১৪ ডিসেম্বর আলু আমদানি হয়েছিল জানিয়ে স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘আবারও অনুমতি পাওয়ায় দেড় মাসের বেশি সময় পর শনিবার থেকে আমদানি শুরু হয়েছে। আমদানি শুরু হওয়ায় রাজস্ব আহরণ যেমন বাড়বে, তেমনি বন্দরের দৈনন্দিন ও শ্রমিকদের আয় বাড়বে।

প্রসঙ্গত, ভরা মৌসুমে আলুর বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় আলু আমদানির অনুমতি দেয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com