1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন সাতক্ষীরার আশাশুনিতে রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

ইজতেমায় এবার ৭০ জোড়া ‘যৌতুকবিহীন বিয়ে’

  • আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪, ২.১৭ পিএম
  • ২৭৩ Time View

৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান চলছে। শীর্ষ মুরব্বিদের বয়ান, নফল ইবাদত, তাসবিহ-তাহলিল ও জিকির-আসকারের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে ইজতেমার দ্বিতীয় দিন। এবারও বিশ্ব ইজতেমা ময়দানের মূল বয়ানমঞ্চে যৌতুকবিহীন বিয়ের আসর বসবে।

তাবলিগের রেওয়াজ অনুযায়ী বর-কনের সম্মতিতে এবং উভয়পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে ইজতেমার দ্বিতীয় দিন বাদ আসর যৌতুকবিহীন এ বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে।

শনিবার বাদ আসর ময়দানে যৌতুকবিহীন বিয়ে পড়াবেন দিল্লির মাওলানা জুহায়েরুল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, যৌতুকবিহীন বিয়েতে আগ্রহী বর-কনের আত্মীয়রা নাম লিপিবদ্ধের কাজ করছেন। আসরের পর সঠিক সংখ্যাটি বলা যাবে যে, কত জোড়া যৌতুকবিহীন বিয়ে হচ্ছে। তবে দুপুর ১২টা পর্যন্ত ৫৭ জোড়া নাম লিপিবদ্ধ করা হয়েছে। এবার ৬০ থেকে ৭০ জোড়া যৌতুকবিহীন বিয়ে হতে পারে বলে ধারণা করছেন তিনি।

বিয়েতে মোহরানা ধার্য করা হয় ‘মোহরে ফাতেমি’র নিয়মানুযায়ী। এতে মোহরানার পরিমাণ দেড়শ তোলা রুপা বা তার সমমূল্য অর্থ। বিয়ের পর নবদম্পত্তির সুখ-সমৃদ্ধি কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা হবে। এ সময় মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খুরমা খেজুর ও মিষ্টি বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com