1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Title :
প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী

বিদায়ী সপ্তাহে লেনদেন কমেছে ২৬৭ কোটি টাকা

  • আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.০৮ এএম
  • ২২৬ Time View

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবমূল্য সূচকের উত্থানেও লেনদেন কমেছে। তবে সপ্তাহ শেষে এক্সচেঞ্জটির বাজার মূলধন বেড়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৫৭ দশমিক ৫৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২১৩ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ডিএসইর অপর দুই সূচকও বেড়েছে। বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ ২ দশমিক ১৭ পয়েন্ট  ও শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ ১০ দশমিক ৬৪ পয়েন্ট বেড়েছে।

গেল সপ্তাহের পাঁচ কার্যদিবসে এক্সচেঞ্জটিতে ৪ হাজার ৫৮৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৮৫২ কোটি ১৬ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৬৭ কোটি ৪১ লাখ টাকা বা ৫ দশমিক ৫১ শতাংশ।

লেনদেন কমলেও গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ হাজার ১৪০ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৬২২ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৬ হাজার ১০৭ কোটি ০১ লাখ ০৪ হাজার ৮৩২ টাকায়।

সপ্তাহজুড়ে প্রধান ৪০৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ৪০টির শেয়ারদর ছিল অপরিবর্তিত। দর কমেছে ১৭৫টির, বিপরীতে ১৮২ কোম্পানির শেয়ারদর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com