1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Title :
ভৈরবের যুবক ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার লভ্যাংশ ঘোষণা করেছে আছিয়া সি ফুডস আওয়ামী লীগ আর গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের ৮৩তম সভা অনুষ্ঠিত সাফকো স্পিনিংয়ের মালিকানা পরিবর্তনে বিক্রি হচ্ছে ৯০ লাখ শেয়ার আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হুন্দাই গ্রাহকদের অটো লোন সুবিধা প্রদানে ফেয়ার টেকনোলজি লিমিটেডের সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর চুক্তি স্বাক্ষর বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ

৩৪ হাজার টন আলু আমদানির অনুমতি

  • আপডেট : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪, ৩.১৯ পিএম
  • ৩৬৬ Time View

ঊর্ধ্বগতির আলুর দামে লাগাম টানতে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৩৪ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন ৪৯ আমদানিকারক।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করছেন।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, বাজার নিয়ন্ত্রণে বুধবার (৩১ জানুয়ারি) আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। ওই দিন থেকেই অনুমতির আবেদন গ্রহণ করা হয়। গতকাল বিকেল থেকে আমদানি অনুমতি পত্র (আইপি) দেওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত হিলির ৪৯ আমদানিকারক ৩৪ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন।

ইতোমধ্যেই আমাদের সার্ভারে আইপি আপলোড দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা। আলু এলে দ্রুত খালাস করে দেওয়া হবে বলে জানান তিনি।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহিনুর রেজা শাহিন বলেন, হঠাৎ করে আবার আলুর দাম বৃদ্ধি কারণে বাজার স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। আগামী ৩ ফেব্রুয়ারি শনিবার ভারত থেকে আলু আমদানি হতে পারে। ফলে বাজারে দাম অনেকটাই কমে যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com