1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১০ হাজার কেজি ভারতীয় চিনিসহ আটক ২

  • আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.০৯ পিএম
  • ৩৭৭ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় চিনিসহ ০২( দুই)জনকে আটক করেছে সিপিসি-২ র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প। এসময় জব্দ করা হয়েছে ট্রাক ও ১০ (দশ হাজার) কেজি ভারতীয় চিনি। 

(৩১ জানুয়ারি) বুধবার রাত সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর থেকে চিনিসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন যশোর কোতয়ালী থানাধীন মাঠপাড়া চাচড়া এলাকার মোবারক শেখের ছেলে রাজু শেখ(৩৮) ও শেখহাটি আদর্শপাড়া আছালত মন্ডলের ছেলে আল আমিন (২৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, আটককৃত আসামিরা চোরাকারবারী ব্যাবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। তারা দীর্ঘদিন যাবৎ সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা কারবারের মাধ্যমে ভারতীয় পণ্য শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে এসে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে আসছিল বলে জানান। 

এ বিষয়ে ভৈরব থানায় মামলা দায়ের পূর্বক আসামী হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com