1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Title :
প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী

২৫ কোটি টাকার লেনদেনের ব্লক মার্কেটে

  • আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪, ৪.৪৯ পিএম
  • ২৫২ Time View
Block-Market

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- সিটি জেনারেল ইন্সুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো এবং বীচ হ্যাচারি লিমিটেড। আজ এই প্রতিষ্ঠানের কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ২৫ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫৫.৭৯ শতাংশ।

জানা গেছে, এই চার প্রতিষ্ঠানের মধ্যে সিটি জেনারেল ইন্সুরেন্সের ৫ কোটি ৪৭ লাখ ১১ হাজার, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩ কোটি ৬৭ লাখ ৬ হাজার, বেক্সিমকোর ৩ কোটি ৩ লাখ ৪ হাজার এবং বীচ হ্যাচারির ২ কোটি ৮ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলো- বিডি থাই এ্যালুমিনিয়ামের ১ কোটি ৬৯ লাখ ৭০ হাজার, আলহাজ টেক্সটাইলের ৯৬ লাখ ৫৯ হাজার, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ৬৭ লাখ ৫০ হাজার, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৫৮ লাখ ২৯ হাজার, কেডিএস এক্সেসরিজের ৫৭ লাখ এবং সী পার্ল রিসোর্টের ৫৩ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com