1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে তুমুল বিতর্কের পর মুখ খুলল ফিফা

হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে কাল

  • আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪, ৪.২১ পিএম
  • ২৫৭ Time View

হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি)। এ সময়ের মধ্যে নিবন্ধনকারীর সংখ্যা সৌদি সরকারকে জানিয়ে বাংলাদেশের বাকি কোটা ফেরত দেওয়া হবে। তবে সৌদি আরবের দেওয়া কোটার অর্ধেকও পূরণ হয়নি এখনও। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার কোটা রয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল পর্যন্ত নিবন্ধন করেছেন ৬৪ হাজার ৪৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৯৭৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার ৬৯ জন নিবন্ধন করেছেন। সে হিসেবে এখনো কোটা খালি রয়েছে ৬৩ হাজার ১৫৩টি।

গত বছরের ১৬ সেপ্টেম্বর থেকে এবারের হজ নিবন্ধন শুরু হয়, যা ১০ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। প্রত্যাশিত সাড়া না পাওয়ায় প্রথম সময় বাড়ানো হয় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পরে সময় ১৮ জানুয়ারি পর্যন্ত এবং তৃতীয় দফায় ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

অপরদিকে, আসন্ন হজ মৌসুমে মক্কায় প্রায় ২০ লাখ হাজির থাকার ব্যবস্থার পরিকল্পনা সাজাচ্ছে সৌদি আরব। মক্কা সিটির মেয়র দপ্তর এবার চারহাজার ভবনকে লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করছে। যেগুলোয় ৫ লাখ রুম থাকবে। আর এসব রুমে থাকবেন ২০ লাখ হাজি। ইতোমধ্যে এক হাজার ভবনকে লাইসেন্সও দেওয়া হয়েছে। গত বছর ১৮ লাখ মানুষ পবিত্র হজ পালন করেন।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com