1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Title :
প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী

ডিএসইর চিঠির জবাব দেয়নি খুলনা প্রিন্টিং

  • আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪, ২.৪৪ পিএম
  • ২০১ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের সম্প্রতি শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানতে চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চিঠি দেয়। এই চিঠির কোনো জবাব দেয়নি কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত কয়েকদিন ধরে অস্বাভাবিক হারে দর বাড়ছিল খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের। এ বিষয়ে জানতে কোম্পানিটির কাছে চিঠি দেয় ডিএসই। তবে এখনো চিঠির জবাব দেয়নি কোম্পানিটির কর্তৃপক্ষ।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, কোম্পানিটি বিগত পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে লোকসানে রয়েছে। সর্বশেষ ২০২২ সালে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি ৩ টাকা ১০ পয়সা করে সর্বমোট ২২ কোটি ৬৪ লাখ ২৪ হাজার টাকা লোকসান হয়েছে। এর আগের বছরও ৪৪ কোটি ৭০ লাখ টাকা লোকসান দিয়েছিল কোম্পানিটি।

সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ঋণাত্মক হয়েছে। ২০২২ সালে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের মূল্য ছিল ঋণাত্মক (নেগেটিভ) ১ টাকা ৯৮ পয়সা। এছাড়াও কোম্পানিটির রিজার্ভও ছিল ঋণাত্মক ৮৬ কোটি ৬০ লাখ টাকা।

লোকসানের কারণে ২০২১ সাল থেকে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দিতে পারছে না। এর আগে ২০২০ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ০.২৫ শতাংশ নামেমাত্র ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৭৩ কোটি চার লাখ টাকা। শেয়ার সংখ্যা সাত কোটি ৩০ লাখ ৪০ হাজার। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা ৩৯ দশমিক ৭৬ শতাংশ শেয়ার ধারণ করেছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালক এক দশমিক ১১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৫৯ দশমিক ১৩ শতাংশ শেয়ার ধারণ করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com