1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

ভৈরবে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্ধোধন

  • আপডেট : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪, ৪.৫৩ পিএম
  • ২৯৪ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে।

 মঙ্গলবার (৩০জানুয়ারি) সকাল ১১টায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গোলাম মোর্শেদ খান প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে উপজেলা বঙ্গবন্ধু হল রুমে আনুষ্ঠানিকভাবে এর উদ্ধোধন করেন।

উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের দুদিনব্যাপী বিজ্ঞান বিষয়ক বিভিন্ন তথ্যপ্রযুক্তির মেলার আয়োজন করা হয়েছে। ওই মেলায় স্হানীয় বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিজ্ঞান প্রযুক্তির নানা বিষয়ের প্রদর্শনীর স্টল নিয়ে বসেছে। উদ্ধোধন শেষে অতিথিরা ওই স্টল পরিদর্শন করেন।

এর পর উপজেলা পরিষদ হলরুমে ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’এই বিষয়ক মূল প্রতিপাদ্য করে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

এ সময় অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিসংখ্যান অফিসার সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর আহমেদ সৈকত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম আবু ওবায়দা আলী, জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা প্রমুখ। আলোচনা সভায় সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম প্রমুখ।

আলোচনা সভায় বক্তার বলেন, বর্তমান সময়ে সারা বিশ্বে বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করে অনেকটাই এগিয়ে যাচ্ছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে ও বিজ্ঞান থেকে শিক্ষার্থীদের অনিহা দূর করতে সরকার বিজ্ঞান মেলার উদ্দ্যোগ নিয়েছেন। সরকারের ২০৪১ সালের মধ্যে দেশকে একটি স্মার্ট ও উন্নয়নের সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলতে বিজ্ঞান বিশ্লেষনের বিকল্প নেই। 

আলোচনা শেষে ভৈরব ১০ টি স্কুল কলেজের শিক্ষার্থীদের আয়োজিত তাদের তৈরী বিভিন্ন প্রযুক্তি ঘুরে দেখেন অতিথিবৃন্দ। এসময় শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com