1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক

বেস্ট হোল্ডিংসের আইপিওর শেয়ার বরাদ্দ

  • আপডেট : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪, ৪.৩৬ পিএম
  • ১১৯ Time View

ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে। কোম্পানিটির আইপিওতে নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি আবেদন জমা পড়ায় আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ দেওয়া হয়।

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের সম্মেলন কক্ষে শেয়ার বরাদ্দের এ আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১৯১ কোটি টাকার শেয়ার সংরক্ষিত ছিল। এর বিপরীতে এক হাজার ২২৮ কোটি টাকার আবেদন জমা পড়ে।

সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে নিবাসী বাংলাদেশীরা (Resident Bangladeshi ) মোট আবেদনের  ২০.৮৯ শতাংশ পাবেন। অন্যদিকে অনিবাসী বাংলাদেশীরা (Non-resident Bangladeshi) পাবেন আবেদনের ২৪.৩১ শতাংশ শেয়ার।  অর্থাৎ কোনো নিবার্স বিনিয়োগকারী ১০ হাজার টাকার আবেদন করে থাকলে তিনি দুই হাজার ৮৯ টাকার শেয়ার পাবেন। অন্যদিকে অনিবাসী বাংলাদেশী তথা প্রবাসী বিনিয়োগকারী ১০ হাজার টাকার আবেদন করে থাকলে তিনি পাবেন দুই হাজার ৪৩১ টাকার শেয়ার।

গত ১৪ জানুয়ারি নিবাসী ও অনিবাসী বাংলাদেশী বিনিয়োগকারীদের কাছ থেকে বেস্ট হোল্ডিংসের আইপিওর আবেদন জমা নেওয়া শুরু হয়। এটি আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলে। এতে সর্বনিম্ন আবেদনের সীমা ছিল ১০ হাজার টাকা; আর সর্বোচ্চ সীমা ছিল ১৫ লাখ টাকা।

আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত সংখ্যার শেয়ারের চেয়ে বেশি শেয়ার কেনার জন্য আবেদন জমা পড়ায় Pro rata ভিত্তিক তথা আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ করা হয়।

বুকবিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহ করবে। নিলামে যোগ্য বিনিয়োগকারী তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৫ টাকা দরে ২ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার শেয়ার বিক্রি করা হয়েছে। আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য শেয়ারের দর নির্ধারিত হয় ২৪ টাকা।

ডিএসইতে অনুষ্ঠিত বেস্ট হোল্ডিংসের শেয়ার বরাদ্দ অনুষ্ঠানে ডিএসইর চিফ রেগুলেটরি অফিসার খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক রকিবুল ইসলাম চৌধুরী, বেস্ট হোল্ডিংসের কোম্পানি সচিব আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বেস্ট হোল্ডিংস মূলত: পরিচিত পাঁচ তারকা হোটেল লো মেরিডিয়ান ঢাকা এর স্বত্বাধিকারী হিসেবে। তবে এ কোম্পানির মালিকানায় আরও কয়েকটি প্রকল্পের বাস্তবায়ন কাজ চলছে। এগুলো হচ্ছে-এলএম রেসিডেন্স বসুন্ধরা, ম্যারিয়ট ভালুকা, ম্যারিয়ট কমার্শিয়াল কমপ্লেক্স, লাক্সারি কালেকশন ভালুকা, লাক্সারি ভিলা ভালুকা এবং ধামশুর ইকোনোমিক জোন। এর বাইরে কৃষি খাতেও বিনিয়োগ রয়েছে কোম্পানিটির। কোম্পানিটি নোয়াখালী ও ভালুকায় পোল্ট্রি, ডেইরি, ফিশারিজ, লাইভস্টক খামার পরিচালনা করছে।

বেস্ট হোল্ডিংসের দুটি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে; এগুলো হচ্ছে-আইকনএক্স হোটেলস লিঃ ও ধামশুর ইকোনমিক জোন লিঃ। দুটি কোম্পানিরই ৫১ শতাংশ করে শেয়ার ধারণ করছে বেস্ট হোল্ডিংস।

কোম্পানিটি বর্তমানে তিনটি আন্তর্জাতিক ব্র্যান্ডের (Global Brand) সাথে কাজ করছে। এগুলো হচ্ছে- যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল হোটেল চেইন ম্যারিয়ট ইন্টারন্যাশনাল (Marriott International) এর ব্র্যান্ড লো মেরিডিয়ান (Le Méridien), ম্যারিয়ট (Marriott) এবং প্রিমিয়াম ব্র্যান্ড দ্যা লাক্সারি কালেকশন রিসোর্ট (The Luxury Collection Resort)। বেস্ট হোল্ডিংসের উদ্যোক্তারা অবশ্য আরও একটি গ্লোবাল ব্যান্ডের সাথে কাজ করছেন। সেটি হচ্ছে- যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল এডুকেশন চেইন হেইলিবেরি (Haileybury)। তবে এর সাথে বেস্ট হোল্ডিংসের মালিকানার কোনো সম্পর্ক নেই।

আইপিওর মাধ্যমে বাজার থেকে যে টাকা (৩৫০ কোটি) সংগ্রহ করবে কোম্পানিটি, তা কোম্পানির বিভিন্ন চলমান প্রকল্প বাস্তবায়ন, ব্যাংক ঋণের একাংশ পরিশোধ ও আইপিওর ব্যয় নির্বাহে ব্যবহার করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com