1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
Title :
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

ইবিএল চালু করলো স্পর্শবিহীন ডেবিট ও প্রি-পেইড কার্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৭.১১ পিএম
  • ২৩০ Time View
EBL-Card

বেসরকারী খাতের ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) বাংলাদেশে প্রথমবারের মতো ভিসার ডেবিট ও প্রিপেইড কার্ড চালু করেছে।

এই কার্ডগুলো ব্যবহার করে কোনও স্পর্শ ছাড়াই পেমেন্ট করা যাবে। ইবিএল-এর বর্তমানে প্রচলিত অন্যান্য ডেবিট ও প্রি-পেইড কার্ডের সকল সুবিধাই থাকবে নতুন এই কার্ডে। নির্ধারিত স্টোরগুলোতে কার্ডটি ব্যবহার করে অতি দ্রুত সময়ে তিন হাজার টাকা পর্যন্ত পেমেন্টের সুবিধা পাওয়া যাবে। মার্চেন্ট টার্মিনালে কার্ডটি ঢুকানোর পরিবর্তে স্পর্শবিহীন টার্মিনাল পেমেন্টে এটি ট্যাপ করেই কোন পিন (চওঘ) ছাড়াই পেমেন্ট করা যাবে। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ডুয়েল কারেন্সী সুবিধা, বিশ্বব্যাপী ২৪/৭ ব্যবহারের সুযোগ, অনলাইন বিল পেমেন্ট, দেশে এবং বিদেশে শপিং এবং রেস্টুরেন্ট বিল পেমেন্ট।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার নতুন কার্ডগুলো উদ্বোধন করে বলেন, “গ্রাহকদের বিরামহীন এবং ঝামেলামুক্ত লেনদেন অভিজ্ঞতা প্রদান আমাদের কাছে সর্বদাই অগ্রগন্য। নতুন দু’টি ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড চালুর মাধ্যমে আমরা গ্রাহকদের আরো উন্নত সেবা প্রদানে সক্ষম হবো। স্থানীয় বাজারে উদ্ভাবনী পন্য ও সেবা প্রবর্তনে ভিসা সর্বদাই আমাদের গুরুত্বপূর্ণ এক অংশীদার।”

রাজধানীর ইবিএল প্রধান কার্যালয়ে নতুন কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কর্পোরেট ব্যাংকিং প্রধান আহমেদ শাহীন, ডিজিটাল আর্থিক সেবা বিভাগ প্রধান আহসান উল্লাহ্ চৌধুরী, প্রধান প্রযুক্তি কর্মকর্তা জাহিদুল হক, কম্যুনিকেশন্স ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান জিয়াউল করিম, হেড অফ কার্ডস নাহিদ ফারজানা; ভিসার পরিচালক-ব্যবসায় উন্নয়ন (দক্ষিণ এশিয়া) আশিষ চক্রবর্তী, পরিচালক-মার্চেন্ট সেলস এন্ড একুয়ারিং (দক্ষিণ এশিয়া) আরিফুর রহমান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com