1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Title :
দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস

ফেব্রুয়ারিতে বকেয়া লভ্যাংশ দিবে ফরচুন সুজ

  • আপডেট : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪, ১১.২৪ এএম
  • ১৭৫ Time View
Fortune

বিনিয়োগকারীদের পাওনা লভ্যাংশ আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পরিশোধ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেড।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করে ফরচুন সুজ লিমিটেড। যার রেকর্ড ডেট ছিলো একই বছরের ২৪ নভেম্বর। আলোচ্য সময়ে কিছু ক্ষুদ্র বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়া হলেও অনেককেই দেওয়া হয়নি। এর মধ্যে লংকাংবাংলা সিকিউরিটিজে বিও হিসাব খোলা বিনিয়োগকারীরা পাওনা ছিলো ৩০ লাখ ৪৫ হাজার টাকা। এ নিয়ে আজ সন্ধ্যায় অর্থসংবাদে ‘ফরচুন সুজের লভ্যাংশের বিষয়ে ডিএসইতে অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রচারিত হয়। এরপরেই বিনিয়োগকারীদের পাওনা বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্তে আসে ফরচুন সুজ।

এ বিষয়ে কোম্পানিটির চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, ঘোষিত লভ্যাংশের ৭ কোটি টাকা আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিতরণ করেছি। কিন্তু গত কয়েক মাস আমাদের ব্যবসা নানান কারণে মন্দা যাওয়ায় আমরা সব বিনিয়োগকারীদের ঘোষিত লভ্যাংশ বুঝিয়ে দিতে পারিনি। তবে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সবার প্রাপ্য লভ্যাংশ পরিশোধ করবো।

এদিকে লভ্যাংশ না পাওয়ায় বিনিয়োগকারীদের পক্ষে গত ১১ জানুয়ারি ডিএসইতে লিখিতভাবে অভিযোগ দায়ের করে লংকাবাংলা সিকিউরিটিজ। এতে বলা হয়, লভ্যাংশের বিষয়ে লংকাবাংলা সিকিউরিটিজের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করলেও ফরচুন সুজ কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করেনি। এ ব্যাপারে ডিএসইর সহায়তা ও নির্দেশনা চেয়ে চিঠি দিয়েছিলো ব্রোকারেজ প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com