1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Title :
মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ বিশ্বকাপের খেলা দেখা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র; সহকারী প্রক্টরসহ আহত ১০ সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না

  • আপডেট : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪, ৫.২৫ পিএম
  • ২৭৭ Time View

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে দিরাই উপজেলার বড়নগদিপুর বাজারে আয়োজিত সমাবেশে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। 

সালমান এফ রহমান বলেন, ‘দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশকে সব রাষ্ট্র অভিনন্দন জানিয়েছে। কিছুদিন আগে বিদেশি রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অভিনন্দন জানিয়েছেন।’ 

তিনি বলেন, ‘নির্বাচনের আগে অনেক ধরনের গুজব ছড়ানো হয়েছিল, এখন গুজব আর নেই। সব গুজব মিথ্যা প্রমাণিত হয়েছে। দেশের সংবিধান অনুযায়ী একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হয়েছে। আমরা একটি ভালো সরকার পেয়েছি। এখন আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হবে। কোভিড, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, এখন গাজা যুদ্ধের কারণে আমাদের অর্থনৈতিক অবস্থা কিছুটা মন্দা ছিল। এখন এসবের প্রভাবমুক্ত করতে হবে।  অর্থনৈতিক কয়েকটি বিষয় নতুন করে আমাদের সংস্কার করতে হবে।’

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘অর্থনীতি সঠিক অবস্থায় চলছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশ কোনো অর্থনৈতিক সংকটে পড়বে না। আমাদের অর্থনৈতিক শক্তি হলো কৃষিখাত, সেটা এখনও সঠিক অবস্থায় আছে। কৃষিতে আমাদের বাম্পার ফলন হয়েছে। এটা আমাদের জন্য একটি বিরাট সম্পদ। পিয়াজ ডাল ভোজ্যতেল বাংলাদেশে রফতানি করবে ভারত। দুই দেশের বাণিজ্যমন্ত্রী এসব বিষয় নিয়ে কথা বলেছেন। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে ভারত বাংলাদেশে পণ্য রফতানি করে। রমজান মাসে সরকার বিদেশ থেকে পণ্য আমদানি করেছে। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান বিদেশ থেকে পণ্য আমদানি করেছে। ভোগ্যপণ্যের কোনো সংকট হবে না। রমজান মাসে পণ্যের দাম বাড়বে না।’

এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য একে আব্দুল মোমেন, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস, হাবিবুর রহমান, ব্রিটিশমন্ত্রী পল স্টুয়ার্ট স্কুলি, ব্রিটিশ এমপি নীল এলান জন কলি, এন্ডু হাওয়ার্ড ওয়েস্টার্ন, বীরেন্দ্র কুমার শর্মা, ডোমেনিক হেনরী, জিও মফিড, ইভেলিনা রুডাসলা ভবা, এনিয়া লিয়েভা, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com