1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Title :
জেনারেল ইনস্যুরেন্স খাতে NAV বিবেচনায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি টাঙ্গাইলে দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা টাঙ্গাইলে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২ দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক নতুন বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, রিটার্নে থাকবে না হিসাব পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাহি অ্যালুমিনিয়াম সামাজিক মাধ্যমে ‘ঝুঁকিহীন আয়ের’ প্রলোভনে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

আনোয়ার গ্যালভানাইজিংয়ের বড় লেনদেন ব্লক মার্কেটে

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৪.৫০ পিএম
  • ১৪৬ Time View
Block_Market

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৩৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫২ লাখ ৩১ হাজার ১৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮৮ কোটি ১৪ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৪৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ফরচুন সুজ ১৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার বিক্রি করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

জেনেক্স ইনফোসিস ৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি, এসিআই, অগ্নি সিস্টেমস, আল-হাজ্ব টেক্সটাইল, আমান ফিড, বিকন ফার্মা, বার্জার পেইন্টস, বেক্সিমকো, সিভিও পেট্রো কেমিক্যাল, দেশবন্ধু পলিমার, ড্রাগন সোয়েটার, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গ্রামীণফোন, এইচ.আর টেক্সটাইল, ইবনে সিনা, ইসলামিক ফিন্যান্স, কেয়া কসমেটিকস, কাট্টালি টেক্সটাইল, লাভেলো আইসক্রিম, মার্কেন্টাইল ব্যাংক, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, নর্দার্ণ জুট, এনআরবিসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, পেপার প্রসেসিং, প্যাসিফিক ডেনিমস, পিপলস ইন্স্যুরেন্স,প্রভাতি ইন্স্যুরেন্স, রহিমা ফুড, রেনেটা, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, সোনালী পেপার, ইয়াকিন পলিমার ও জাহিন স্পিনিং মিলস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com