1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited Financial Statements (Q2) of Purabi General Insurance Company Limited আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; মেয়াদোত্তীর্ণ ওষুধ-বীজ বিক্রি, লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে ৬৫ হাজার টাকা জরিমানা সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর ৬১তম বোর্ড সভা অনুষ্ঠিত

পাবনায় ট্রাক চুরির অভিযোগে আটক ১: ট্রাকের যন্ত্রাংশ জব্দ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪, ৫.২৭ পিএম
  • ২৯৩ Time View

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদী থেকে ট্রাক চুরির অভিযোগে দেলোয়ার হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক দেলোয়ার যশোর পৌর সদরের বকচর হুসতলা কবরস্থান রোড এলাকার মৃত সদর মিস্ত্রির ছেলে। এ সময় চুরিকৃত ট্রাকের যন্ত্রাংশ জব্দ করা হয়।

বুধবার (২৪ জানুয়ারি) রাতে যশোর পৌর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, গত ১৯ জানুয়ারি দুপুরে টাটা কোম্পানীর -TATA ১৬১৫ (২০১৮) মডেলের ৬ চাকার একটি ট্রাক ঈশ্বরদী উপজেলার আলহাজ্ব মোড় এলাকার ছানাউল্লাহ’র গ্যারেজে রেখে কেবিন তালাবদ্ধ করে রাখেন চালক সামিউল ইসলাম। পরদিন ২০ জানুয়ারি সকালে গ্যারেজে গিয়ে তিনি দেখতে পান ট্রাকটি নেই। চোরের দল গ্যারেজের ভেতর থেকে ট্রাকের কেবিনের তালা ভেঙ্গে ট্রাকটি চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় ২২ জানুয়ারি ঈশ্বরদী থানায় একটি চুরি মামলা দায়ের করেন ট্রাকটির মালিক তানভীর মালিথা।

মামলার পর পুলিশ সুপার আকবর আলী মুন্সীর সার্বিক তত্বাবধায়নে ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের দিক নির্দেশনায় ঈশ্বরদী থানার একটি চৌকস টিম আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে যশোর পৌরসভার বকচর এলাকা থেকে অভিযুক্ত দেলোয়ার হোসেনকে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে যশোর পৌরসভার একটি এলাকা থেকে ট্রাকটি বিক্রি করার উদ্দেশ্য কেটে টুকরো টুকরো করে খুলে রাখা অবস্থায় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।

ওসি আরও জানান, আটক দেলোয়ারের বিরুদ্ধে মারামারী ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। ট্রাক চুরির ঘটনায় অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আটক দেলোয়ারকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com