1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত রাজস্ব ব্যবস্থার সংস্কারে ১৮ আগস্ট এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম

৩৪ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪, ৫.১৫ পিএম
  • ২৫৩ Time View
Block-Market

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৩৪ কোটি ৫৮ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে- সিঙ্গার বিডি, স্কয়ার ফার্মা এবং এডিএন টেলিকম। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ২৬ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪৯.৯১ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে সিঙ্গার বিডির ৯ কোটি ২৮ লাখ ৭৭ হাজার, স্কয়ার ফার্মার ৪ কোটি ৭৩ লাখ ৫৫ হাজার এবং এডিএন টেলিকমের ৩ কোটি ২৪ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলো- কর্ণফুলী ইন্সুরেন্সের ২ কোটি ৭১ লাখ ৪৯ হাজার, এক্সপ্রেস ইন্সুরেন্সের ১ কোটি ৬৩ লাখ, লংকাবাংলা ফাইন্যান্সের ১ কোটি ৫৭ লাখ ৯৬ হাজার, মুন্নু সিরামিকের ১ কোটি ৫৪ লাখ ৯৪ হাজার, এবিবি ব্যাংকের ১ কোটি ২০ লাখ ৯৯ হাজার, খান ব্রাদার্সের ৮৯ লাখ ৭ হাজার এবং দেশবন্ধু পলিমার লিমিটেডের ৬৯ লাখ ৩০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com