1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

উপশাখা উদ্বোধন মার্কেন্টাইল ব্যাংকের

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৪.৩৭ পিএম
  • ১৫৯ Time View
mercantile

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ‘বনশ্রী উপশাখা’ বৃহস্পতিবার (৩১ মার্চ) ভার্চুয়ালী উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপশাখাটির শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ খান বেলাল, মার্কেন্টাইাল ব্যাংকের পরিচালকবৃন্দ এম. আমানউল্লাহ ও মোহাম্মদ আব্দুল আউয়াল। এ নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের উপশাখা ২১টিতে উপনীত হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী আরও যুক্ত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ, হাসনে আলম এবং মু. মাহমুদ আলম চৌধুরী, সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি, এসইভিপি ও হেড অব কর্পোরেট ব্যাংকিং ডিভিশন শাহ মো. সোহেল খুরশীদ, এসইভিপি ও হেড অব এইচআরডি মোহাম্মদ ইকবাল রেজওয়ান, বনশ্রী উপশাখার নিয়ন্ত্রণকারী মার্কেন্টাইল ব্যাংকের রামপুরা শাখা প্রধান ও এসভিপি জেরীন আহমদ, বনশ্রী উপশাখার ইনচার্জ মো. সেলিম সুলতানসহ আমন্ত্রিত অতিথি ও গ্রাহকবৃন্দ এবং ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

এছাড়াও বনশ্রী উপশাখা থেকে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. মাকসুদ হোসেন মহসিন ও ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ডা. আনোয়ার ফরাজী ইমন। মার্কেন্টাইল ব্যাংকের বনশ্রী উপশাখা সাউদিয়া জয়নুল, হোল্ডিং-২২, মেইন রোড, ব্লক-জি, বনশ্রী, ওয়ার্ড নং-৩, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এ ঠিকানায় অবস্থিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com