1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ আইপিডিসি ফাইন্যান্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে আনলিমা ইয়ার্ন ডাইয়িং তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল হাউজিং দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন বিশ্ব নগর দিবস ২০২৬; সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান মালয়েশিয়ার কুয়ালালামপুরে ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ শুরু আজ

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ১১.৩০ এএম
  • ২১২ Time View
Test-Match

ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ওয়ানডে শেষে এবার টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ডারবানে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এবারের সফরেই প্রথম বার দক্ষিণ আফ্রিকায় জয়ের ইতিহাস গড়েছে লাল-সবুজের দল। একই সঙ্গে সিরিজও জিতেছে প্রথম বার। তাই, ওয়ানডে সিরিজ জয়ের অনুপ্রেরণায় এবার টেস্ট জয়ের স্বপ্ন দেখছেন মুমিনুলরা।

গতকাল বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে যেমনটা শোনালেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। তিনি বলেন, ‘আমি তো সবসময় বলি যে, জেতার জন্যই খেলি। এ সিরিজেও আমরা জেতার জন্যই খেলব। তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রক্রিয়া মতো এগোনো। পাঁচ দিন ভালোভাবে দাপট ধরে রাখলে ফল অবশ্যই আমাদের পক্ষে আসবে।’

ওয়ানডে সিরিজ জয় টেস্টে আত্মবিশ্বাস যোগাবে উল্লেখ করে মুমিনুল বলেন, ‘আপনি যখন একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসেন, এর মধ্যে যখন আগের সিরিজ, যেমন—ওয়ানডে সিরিজ জিতে যাবেন তখন আত্মবিশ্বাসের দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবেন। যদিও লাল বল ও সাদা বলের মধ্যে পার্থক্য আছে। লাল বলে আমাদের নতুন করে শুরু করতে হচ্ছে।’

তবে, আত্মবিশ্বাস যতই থাকুক, অতীত ইতিহাস কিছুটা হলেও ভাবাবে বাংলাদেশকে। কারণ এ ফরম্যাটে প্রোটিয়াদের বিপক্ষে অতীত পরিসংখ্যান ভালো নয়। ২০০২ সাল থেকে এখন পর্যন্ত ১২টি টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যার মধ্যে ১০টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। বাকি দুটি হয়েছে ড্র। একটিতেও মেলেনি জয়ের দেখা। এবার সে ব্যর্থতা কাটিয়ে জয়ের জন্যই মাঠে নামবে মুমিনুল হকের দল।

বাংলাদেশ টেস্ট দল:

  • মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও নুরুল হাসান সোহান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com