1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত, আহত ১০৯— যাত্রী কল্যাণ সমিতি নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে ডিজিব্যাংকিং অ্যাপে ‘বাংলা কিউআর’ সেবা চালু করলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কখন হবে শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার, আটক-২ বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু

সেরা দশে সাকিব,র‍্যাঙ্কিংয়ে তাসকিনের লম্বা লাফ

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ১১.০৬ এএম
  • ১২৯ Time View
Shakib-Taskin

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ খেলে আইসিসির র‍্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন তাসকিন আহমেদ ও সাকিব আল হাসানরা। বিশেষ করে পেসার তাসকিন আইসিসির র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন।

আইসিসির হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে ১৫ ধাপ উন্নতি করেছেন। তাসকিন সিরিজের শেষ ওয়ানডেতে ৩৫ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন। আর সিরিজ জুড়ে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরাও হয়েছিলেন এই পেসার।

তাসকিন ক্যারিয়ার সেরা ৫২৩ পয়েন্ট নিয়ে ৩৩ নম্বরে আছেন যৌথভাবে ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে। এই লঙ্কান স্পিনারেরও পয়েন্ট সমান ৫২৩। বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন সাকিবও।

এই টাইগার স্পিনার ৪ ধাপ উন্নতি করে ৮ নম্বরে উঠে এসেছেন। বাংলাদেশের বিপক্ষে পারফর্ম করতে না পারায় ৫ ধাপ পিছিয়ে ১৩ নম্বরে নেমে গেছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।

এদিকে ব্যাটারদের মধ্যে তামিম ইকবাল সেরা ২০ এ জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক ৬৬২ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন। আর ৬০২ পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে লিটন দাস।

এ ছাড়া ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সাকিবের অবস্থান ২৬ নম্বরে। আর অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমের অবস্থান ১৭ নম্বরে। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ১ ধাপ পিছিয়ে অবস্থান করছেন ৫ নম্বরে

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com