1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
Title :
২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা; টাঙ্গাইলের মহিষমারা কলেজে খুন্তি-কোদালে তরুণদের নতুন বিপ্লব! শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের

বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে

  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ১০.৫৬ পিএম
  • ৩২৯ Time View

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে।

শনিবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে উগান্ডার কাম্পালায় ১৯তম ন্যাম শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে দেখা হয় তার। এরপর তিনি তার এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এসব কথা লিখেছেন।

তিনি লিখেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে। আর শিগগির তাকে (ড. হাছান) দিল্লিতে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছি।

জয়শঙ্কর আরও লেখেন, উগান্ডার কাম্পালায় বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সাথে দেখা করে আনন্দিত। তার নিয়োগের জন্য তাকে অভিনন্দন জানাই এবং তার সার্বিক সাফল্য কামনা করি।

এদিন বিকেলে কাম্পালায় সাইডলাইন বৈঠকে পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় এবং দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বর্তমানে, ১৯-২০ জানুয়ারি, ২০২৪ জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলন এবং ২১-২২ জানুয়ারি, ২০২৪-এ জি৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

এর আগে  বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ তার প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফর হিসেবে  ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ৭ ফেব্রুয়ারি নয়াদিল্লি যাওয়ার কথা জানান।  

নয়াদিল্লিতে তিনদিন থাকতে হতে পারে। ভ্রমণসূচি এখনও প্রস্তুত নয়; তবে আমরা আলোচনা করেছি যে, ৭ ফেব্রুয়ারি নয়াদিল্লি যাব বলেও জানান তিনি। 

-বাসস 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com