1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Title :
আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর ম্যাডস্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’ উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্যাকেজে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি, সাথে এসেছে টেকনো ক্যামন এয়ার

এলএনজি সরবরাহে বিঘ্ন, বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা

  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ৮.২২ পিএম
  • ৪১৩ Time View

কক্সবাজারের মহেশখালীর ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে। এতে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিং হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার রাত থেকে এ ত্রুটি দেখা যায়।

শনিবার (২০ জানুয়ারি) মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক ঘোষণায় এসব তথ্য জানানো হয়। সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে তারা বলেছে, সমস্যার দ্রুত সমাধানে কাজ চলছে।

ভাসমান টার্মিনালটি মেরামতের পর এলএনজি সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার রাত থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু হলেও শনিবার সকাল থেকে প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ শুরু হয়।

রাতের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে। বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মেরামত শেষে আনা যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সময়মত চালু করতে না পারায় শুক্রবার চট্টগ্রামসহ পূর্বাঞ্চলে গ্যাস সরবরাহের ব্যবস্থা ভেঙে পড়ে। গ্যাস সংকটে রান্না করতে না পেরে খাবারের কষ্টে পড়েন আবাসিকের গ্রাহকরা।

অন্যদিকে, গ্যাস সংকটে শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com