1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Title :
আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর ম্যাডস্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’ উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্যাকেজে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি, সাথে এসেছে টেকনো ক্যামন এয়ার

ইইউতে পোশাক রপ্তানি দাঁড়িয়েছে ১,১৩৬ কোটি ডলার

  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ৮.০৯ পিএম
  • ৩৩১ Time View

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে তৈরি পোশাক রপ্তানি এক দশমিক ২৪ শতাংশ কমে এক হাজার ১৩৬ কোটি ডলারে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য জানায়।

পশ্চিমের খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডগুলোর দোকানে পোশাক মজুত থাকায় ও ক্রেতারা উচ্চ মূল্যস্ফীতিতে ভোগায় গত বছর পোশাক রপ্তানি কম হয়েছে।

বাংলাদেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর দেওয়া তথ্যের বরাত দিয়ে ইপিবি আরও জানায়- স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ড ও পোল্যান্ডসহ ইইউয়ের প্রধান বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ওই সময়ে বেড়েছে।

অন্যদিকে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় রপ্তানি বাজার জার্মানিতে পোশাক রপ্তানি ১৭ শতাংশ কমে ২৮৬ কোটি ডলারে দাঁড়িয়েছে।

ইপিবির তথ্যে আরও জানা যায়, ইতালিতে পোশাক রপ্তানি কমেছে তিন দশমিক ৮৯ শতাংশ।

ইইউসহ বাংলাদেশের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি অর্থবছরের প্রথম ছয় মাসে পাঁচ দশমিক ৬৯ শতাংশ কমে ৪০৩ কোটি ডলারে দাঁড়িয়েছে।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে কানাডায় তৈরি পোশাক রপ্তানি চার শতাংশ বেড়ে ৭৪ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলারে দাঁড়িয়েছে।

একই সময়ে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি দুই দশমিক ৭১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ২৪ শতাংশ বেশি।

বিজিএমইএ বলছে, গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি ১২ দশমিক ২৮ শতাংশ বেড়ে ৪৫৩ কোটি ডলারে দাঁড়িয়েছে।

প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ায় রপ্তানি বেড়েছে। ইপিবির তথ্য আরও বলছে—ভারতে পোশাক রপ্তানি কমেছে ১৭ দশমিক ২৭ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com