বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
১০ জনকে উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানের পবিত্রতা রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমিরের প্রথম রমজান থেকে বদলাচ্ছে মেট্রোরেল চলাচলের সময় ফরিদপুরের মেয়ে শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী: শপথের পরই জেলাজুড়ে উৎসবের আমেজ সালাফিকে ধর্মমন্ত্রী করে ইসলাম ও রাষ্ট্র ধ্বংস না করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আল্লামা ইমাম হায়াতের আহবান শিবচরে কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ, সার ও কীটনাশক বিতরন ভারোত্তোলন প্রদর্শনী ও গ্রামীণ খেলা অনুষ্ঠিত অদম্য নারী পুরস্কার-২০২৫’ সম্মাননা উপলক্ষ্যে বিভাগীয় কমিটির সভা রয়েল এনফিল্ড বাংলাদেশে এক বছর পূর্তি উদ্‌যাপন করলো নতুন Classic 350 ও Meteor 350-এর লাইন-আপ নিয়ে তারেক রহমানের নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

সিরাজগঞ্জের তাড়াশে নারী থেকে পুরুষ হয়ে গেলেন তমা

মোহাম্মদ আলী স্বপন
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৩১৯ Time View

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশে তমা সরকার নামে এক তরুণী পুরুষে রূপান্তরিত হয়েছেন। তমা উপজেলার বারুহাঁস ইউনিয়নের চৌয়াড়িয়া দক্ষিণপাড়ার সুধান্ন সরকারের মেয়ে।

বুধবার (১৭ জানুয়ারি) রাতে এ খবর ছড়িয়ে পড়লে গ্রামের মানুষ এক নজর দেখার জন্য ভিড় করেন তার বাড়িতে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তমা সরকার বলেন, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষার ১০ থেকে ১৫ দিন আগে হঠাৎ করে তার শারীরিক পরিবর্তন শুরু হতে থাকে। লজ্জায়-ভয়ে বিষয়টি তমা নিজের মধ্যেই চাপা রাখেন। এভাবে তার বেশ কিছু দিন কেটে যায়। পরে তিনি রাজশাহীতে সুজা-উজ দৌলা সরকারি কলেজে এইচএসসিতে ভর্তি হন। আর এরই মধ্যে তার সহপাঠীকে জানালে তারা তমার বাবা-মাকে বিষয়টি বলেন।

পরে তমার বাবা-মা মেয়েকে রাজশাহী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে তার পুরুষ হওয়ার বিষয়টি ভালোভাবে নিশ্চিত হন।

তরুণীর বাবা সুধান্ন সরকার জানান, স্থানীয় স্কুল থেকে ২০২৩ সালে এসএসসি পাশ করে তমা। এসএসসি পাশ করার পর রাজশাহীতে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করে। আর এ সময় তার সহপাঠী প্রথমে তমার পুরুষে রূপান্তর হওয়ার বিষয়টি অবগত করে। পরে হরমন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হই।

তমার মা শিখা রাণী জানান, মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হয়েছেন তমা। একই সঙ্গে তার জীবনযাপন ও আচরণগত পরিবর্তন এসেছে।

এ প্রসঙ্গে তমার চিকিৎসক হরমন বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান জানান, হরমনের কারণে এ রকম দৈহিক পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS