ট্রাস্টি সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ড। আগামী ২৪ জানুয়ারি, বিকাল ৩টায় বন্ডটির ট্রাস্টি সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বন্ডটির কুপন পেমেন্ট ঘোষণা করতে ট্রাস্টি সভা করবে সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ড। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ মার্চ।
বন্ডটির মেয়াদকাল ০১ সেপ্টেম্বর থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।