1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

নির্বাচন পরবর্তী সহিংসতায় সংঘর্ষে আহত ৫

  • আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪, ৮.৫৩ পিএম
  • ২৫০ Time View

জয়পুরহাট প্রতিনিধি: নির্বাচন পরবর্তী সহিংসতায় জয়পুরহাটের কালাই উপজেলায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থী কাচি মার্কা সমর্থিত কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার মাত্রাই বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতরা হলেন- কালাই উপজেলার শিব সমুদ্র গ্রামের আব্দুল হাই তালুকদার (মুক্তার) (৫০), মো. সামাদ (৪৫), জাফর (৪০), রাশেদ ও সোহাগ গোল্লা।

পুলিশ ও স্থানীয়রা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট- ২ আসনে আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি নৌকা ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসর চৌধুরীর কাঁচি মার্কা প্রতীকের কর্মী সমর্থকদের মধ্যে ১৮ ডিসেম্বর সংঘর্ষ হয়। ওই ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে কালাই থানায়।

পরবর্তীতে নির্বাচনকালীন উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এতে নের্তৃত্ব দেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির পক্ষে কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন ও স্বতন্ত্র প্রার্থী কাচি মার্কা প্রতীক গোলাম মাহফুজ চৌধুরীর পক্ষে মাত্রাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লজিক। এরই জেরে নৌকা ও কাঁচি মার্কা সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এদের মধ্যে নৌকা মার্কার সমর্থক সোহাগ ওরফে গোল্লার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর অনান্য আহতরা জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকৎসাধীন রয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালাই থানার ওসি ওয়াসিম আল বারী বলেন, দুপক্ষের সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহতের বিষয় নিশ্চিত করেন এবং তিনি বলেন দুই পক্ষ থেকেই মামলা হয়েছে। ইতি মধ্যেই দুই পক্ষের দুইজন আসামি ধরা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com