1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ ও শীতবস্ত্র বিতরণের দাবী

  • আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪, ৫.০৯ পিএম
  • ৩৩০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে প্রচন্ড শীত ছিন্নমুল ও দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র বিতরন ও বাজারের লাগামহীন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মুনাফাখোর ব্যবসায়ী সিন্ডিকেটের মজুদদার ও কালোবাজারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ৫ দলীয় বাম জোট। আজ ১৭ জানুয়ারী ২০২৪ বুধবার ৫ দলীয় বাম জোটের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে  নেতৃবৃন্দ বলেন, রোজাকে সামনে রেখে পণ্যের দাম বৃদ্ধির পাঁয়তারা শুরু করেছে সরকারের আশীর্বাদপুষ্ট অসাধু ব্যবসায়ীরা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সিন্ডিকেট ভাঙা, সারাদেশে রেশনিং এবং পর্যাপ্ত ন্যায্য মূল্যের দোকান চালু রমজান মাস উপলক্ষে যেন নিত্যপণ্যর মূল্য বৃদ্ধি করতে না পারে এজন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

নেতৃবৃন্দ বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন হঠাৎ করে চালের দামের ঊর্ধ্বগতিতে খেটে খাওয়া মানুষরা দিশেহারা অবস্থায় পরেছেন, ব্যবসায়ী সিন্ডিকেট বিভিন্ন সময়ে আকস্মিক ও অযৌক্তিকভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কেটে নিয়ে যায়, তখন সরকার লোক দেখানো কিছু পদক্ষেপ নেয়। তাতে সমস্যার কোনো সমাধান হয় না।

বিবৃতিতে বলা হয়, মুক্তবাজারের নামে লুটপাটের অর্থনীতি বহাল রেখে এই অবস্থার পরিবর্তন করা যাবে না। লুটপাটকারিদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। তাছাড়া বর্তমানে যে শীতের তীব্রতা ছিন্নমুল ও দরীদ্র জনগোষ্ঠী চরম কষ্টে আছে, তাদের মাঝে শীতবস্ত্র বিতরণের দাবি জানাই।

বিবৃতি দাতারা হলেন, ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ এম এ সামাদ ও সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিধান দাস, সচেতন নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক জামিরুল রহমান ডালিম, সোশ্যালিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি শাহীন আহমেদ, বাংলাদেশের সাম্যবাদী দলের (মার্কসবাদী) সভাপতি গিয়াস উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com